Ecclesiastes 10:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও তোমার উপরে শাসনকর্তার মনে বিরুদ্ধ ভাব জন্মে, তবুও তোমার স্থান ছেড়ো না, কেননা শান্তভাব বড় বড় গুনাহ্ ক্ষান্ত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শাসনকর্তা যদি তোমার উপর রেগে যান, তুমি তোমার পদ ত্যাগ কোরো না; শান্তভাব থাকলে বড়ো বড়ো অন্যায় অতিক্রম করা যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদ্যপি তোমার উপরে শাসনকর্ত্তার মনে বিরুদ্ধ ভাব জন্মে, তথাপি তোমার স্থান ছাড়িও না, কেননা শান্তভাব বড় বড় পাপ ক্ষান্ত করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদ্যপি তোমার উপরে শাসনকর্তার মনে বিরুদ্ধ ভাব জন্মে, তথাপি তোমার স্থান ছাড়িও না, কেননা শান্তভাব বড় বড় পাপ ক্ষান্ত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাসনকর্তা যদি তোমার উপর রেগে ওঠেন তবুও তুমি তোমার পদ ত্যাগ কোরো না; শান্তভাব থাকলে বড় বড় অন্যায়ও ক্ষমা করা যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাসনকর্তা যদি তোমার উপর রেগে ওঠেন তবুও তুমি তোমার পদ ত্যাগ কোরো না; শান্তভাব থাকলে বড় বড় অন্যায়ও মাফ করা যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি তোমার ঊর্ধ্বতন কর্তা কোনও কারণে ক্রুদ্ধ হন তোমার উপর, তাহলে পদত্যাগ করো না, বরং নতিস্বীকার করলে অনেক গুরুতর ত্রুটিও ক্ষমা করা হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার মনিব তোমার ওপর রাগ করলেই চাকরি ছেড়ে দিও না| তুমি শান্ত ভাবে সহায়তা করে অনেক বড় ভুল শুধরে নিতে পারবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কোন শাসনকর্ত্তার মনোভাব তোমার বিরুদ্ধে ওঠে, তোমার কাজ ছেড়ো না। শান্তভাব বড় বড় অপরাধ ক্ষান্ত করতে পারে।