Ecclesiastes 10:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি গোলামদেরকে ঘোড়ার উপরে এবং অধিপতিদেরকে গোলামের মত পায়ে হেঁটে চলতে দেখেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি দাসেদের ঘোড়ার পিঠে দেখেছি, যেখানে উঁচু পদের কর্মচারীরা দাসের মতো পায়ে হেঁটে চলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দাসদিগকে ঘোড়ার উপরে, এবং অধিপতিদিগকে দাসের ন্যায় পায়ে হাঁটিয়া চলিতে দেখিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দাসদিগকে ঘোড়ার উপরে, এবং অধিপতিদিগকে দাসের ন্যায় পায়ে হাঁটিয়া চলিতে দেখিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দাসদের ঘোড়ার পিঠে আর উঁচু পদের কর্মচারীদের দাসের মত পায়ে হেঁটে চলতে দেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি গোলামদের ঘোড়ার পিঠে আর উঁচু পদের কর্মচারীদের গোলামের মত পায়ে হেঁটে চলতে দেখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দেখেছি, ক্রীতদাসেরা ঘোড়ায় চড়ে চলেছে, আর সম্ভ্রান্তেরা পায়ে হেঁটে চলেছে ক্রীতদাসের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি দেখেছি যাদের ভৃত্য হওয়া উচিৎ‌ তারা ঘোড়ায় করে যাচ্ছে অথচ যাদের শাসক হওয়ার কথা তারা ভৃত্যের মত এদের পাশে হেঁটে যাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি দাসদের ঘোড়া চালাতে দেখেছি এবং সফল ব্যক্তিকে দাসের মত মাটিতে হাঁটতে দেখেছি।