Ecclesiastes 11:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমার অন্তর থেকে বিরক্তি দূর কর, শরীর থেকে দুঃখ অপসারণ কর, কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয়কাল অসার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য, তোমার হৃদয় থেকে উদ্বেগ দূর করো আর তোমার শরীর থেকে দুঃখ সরিয়ে ফেলো, কারণ যৌবন ও তেজ অসার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর কর, শরীর হইতে দুঃখ অপসারণ কর, কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয়কাল অসার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর কর, শরীর হইতে দুঃখ অপসারণ কর, কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয়কাল অসার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তোমার অন্তর থেকে বিরক্তি দূর করে দাও, আর তোমার শরীরকে কষ্ট পেতে দিয়ো না, কারণ যৌবন ও শক্তি স্থায়ী নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তোমার দিল থেকে বিরক্তি দূর করে দাও, আর তোমার শরীরকে কষ্ট পেতে দিয়ো না, কারণ যৌবন ও শক্তি স্থায়ী নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার মনকে উদ্বেগে করো না ভারাক্রান্ত, সুস্থ ও সবল রেখ তোমার দেহ, জেন, যৌবন বেশি দিনের নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্রোধ দ্বারা পরিচালিত হয়ো না| তোমার দেহকে কোন মন্দ কাজ করতে দিও না, কারণ যৌবন এবং ইচ্ছা কোন কাজে লাগে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার হৃদয় থেকে রাগকে দূর কর এবং তোমার দেহের যে কোন কষ্টকে উপেক্ষা কর, কারণ যৌবন এবং তার শক্তি অসার।