Ecclesiastes 11:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মেঘগুলো যখন বৃষ্টিতে পূর্ণ হয়, তখন ভূতলে পানি সেচন করে; এবং গাছ যখন দক্ষিণে কিংবা উত্তরে পড়ে, তখন সেই গাছ যে দিকে পড়ে, সে সেই দিকে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মেঘ যদি জলে পূর্ণ থাকে, তারা পৃথিবীতে বৃষ্টি ঢালে। গাছ দক্ষিণে কী উত্তরে পড়ুক, যেখানে পড়বে, সেখানেই পড়ে থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মেঘ সকল যখন বৃষ্টিতে পূর্ণ হয়, তখন ভূতলে জল সেচন করে; এবং বৃক্ষ যখন দক্ষিণে কিম্বা উত্তরে পড়ে, তখন সেই বৃক্ষ যে দিকে পড়ে, সে সেই দিকে থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেঘ সকল যখন বৃষ্টিতে পূর্ণ হয়, তখন ভূতলে জল সেচন করে; এবং বৃক্ষ যখন দক্ষিণে কিম্বা উত্তরে পড়ে, তখন সেই বৃক্ষ যে দিকে পড়ে, সে সেই দিকে থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেঘ যদি জলে ভরা থাকে তবে তা থেকে পৃথিবীতে বৃষ্টি পড়ে। গাছ দক্ষিণে কি উত্তরে পড়ুক, যেখানে পড়বে সেখানেই পড়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেঘ যদি পানিতে ভরা থাকে তবে তা থেকে দুনিয়াতে বৃষ্টি পড়ে। গাছ দক্ষিণে কি উত্তরে পড়ুক, যেখানে পড়বে সেখানেই পড়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তর বা দক্ষিণ—যেদিকেই গাছ পড়ুক না কেন, যেদিকে পড়ে, সেদিকেই সেটা থাকে পড়ে। মেঘ জলকণায় পূর্ণ হয় যখন, বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীরই বুকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু জিনিস আছে যার সম্বন্ধে তুমি নিশ্চিত হতে পারো| যদি মেঘ জলকণায় পূর্ণ থাকে তা থেকে বৃষ্টি হবেই| উত্তরে বা দক্ষিণে কোন দিকেই হোক্, কোন গাছ যদি পড়ে যায় তা সেখানেই থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি মেঘ বৃষ্টিতে পূর্ণ হয়, তারা তাদের পৃথিবীর ওপর খালি করবে এবং যদি একটা গাছ দক্ষিণে দিকে পড়ে বা উত্তর দিকে পড়ে, যে দিকেই সেই গাছ পড়ুক, সেখানেই এটা থেকে যাবে।