Ecclesiastes 11:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে জন বায়ু মানে, সে বীজ বপন করবে না; এবং যে জন মেঘ দেখে, সে শস্য কাটবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বাতাসের দিকে তাকায় তার বীজ বোনা হয় না; যে মেঘ দেখে তার শস্য কাটা হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে জন বায়ু মানে, সে বীজ বপন করিবে না; এবং যে জন মেঘ দেখে, সে শস্য কাটিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে জন বায়ু মানে, সে বীজ বপন করিবে না; এবং যে জন মেঘ দেখে, সে শস্য কাটিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক উপযুক্ত বাতাসের জন্য অপেক্ষা করে তার বীজ বোনা হয় না; যে লোক উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা করে তার ফসল কাটা হয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক উপযুক্ত বাতাসের জন্য অপেক্ষা করে তার বীজ বোনা হয় না; যে লোক উপযুক্ত আবহাওয়ার জন্য অপেক্ষা করে তার ফসল কাটা হয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে শুধু বাতাসের গতি আর মেঘের দিকে চেয়ে বসে থাকে, সে কখনও বুনতে পারে না বীজ, ফসলও তার কাটা হয় না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি নিখুঁত আবহাওয়ার অপেক্ষায় বসে থাকে তবে সে কোন দিনই বীজ বপন করতে পারবে না| যদি কোন ব্যক্তি বৃষ্টিকে ভয় পায় তবে সে কখনই ফসল কাটতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ বাতাস দেখে সে রোপণ করে না এবং যে কেউ মেঘ দেখে সে শস্য কাটবে না।