Ecclesiastes 11:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রূহের গতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জান না, তেমনি সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ্র কাজও তুমি জান না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যেমন বাতাসের পথ জানো না, কিংবা মায়ের গর্ভে কেমন করে শরীর গঠন হয়, তেমনি তুমি ঈশ্বরের কাজও বুঝতে পারবে না, যিনি সবকিছুর সৃষ্টিকর্তা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বায়ুর গতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জান না, তেমনি সর্ব্বসাধক ঈশ্বরের কার্য্যও তুমি জান না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বায়ুর গতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জান না, তেমনি সর্বসাধক ঈশ্বরের কার্যও তুমি জান না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেমন করে মায়ের গর্ভের শিশুর মধ্যে আত্মা প্রবেশ করে তা যেমন তুমি জান না, তেমনি সব কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বরের কাজও তুমি বুঝতে পার না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেমন করে মায়ের গর্ভের শিশুর মধ্যে রূহ্ প্রবেশ করে তা যেমন তুমি জান না, তেমনি সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ্র কাজও তুমি বুঝতে পার না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নারীর জঠরে কি ভাবে সঞ্চার হয় নতুন প্রাণের, তা যেমন তুমি জান না, তেমনি সর্বস্রষ্টা ঈশ্বর কাজ করেন কি ভাবে তাও তুমি বুঝতে পার না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা জানো না বাতাস কোথায় বয়| তোমরা জান না কিভাবে শিশুর মাতৃগর্ভে নিঃশ্বাস আসে| সেই রকমই ঈশ্বর কি করবেন আমাদের জানা নেই| তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন তুমি জান না কোথা থেকে বাতাস আসবে, না জান কীভাবে বাচ্চার হাড় বৃদ্ধি পায় তার মায়ের পেটে, তেমনি তুমি ঈশ্বরের কাজ বুঝতে পার না, যে সব কিছু সৃষ্টি করেছে।