Ecclesiastes 11:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি খুব ভোরে নিজের বীজ বপন কর এবং সন্ধ্যাবেলাও কাজ থেকে বিরত থেকো না। কেননা এটা কিংবা ওটা, কোন্‌টা সফল হবে, কিংবা উভয় সমভাবে উৎকৃষ্ট হবে, তা তুমি জান না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বীজ সকালে বোনো, আর বিকালে তোমার হাতকে অলস হতে দিয়ো না, কারণ তুমি জানো না কোনটি কৃতকার্য হবে, এটি না ওটি, কিংবা দুটোই সমানভাবে ভালো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি প্রাতঃকালে আপন বীজ বপন কর, এবং সায়ংকালেও হস্ত নিবৃত্ত করিও না। কেননা ইহা কিম্বা উহা, কোন্‌টা সফল হইবে, কিম্বা উভয় সমভাবে উৎকৃষ্ট হইবে, তাহা তুমি জান না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি প্রাতঃকালে আপন বীজ বপন কর, এবং সায়ংকালেও হস্ত নিবৃত্ত করিও না। কেননা ইহা কিম্বা উহা, কোন্‌টা সফল হইবে, কিম্বা উভয় সমভাবে উৎকৃষ্ট হইবে, তাহা তুমি জান না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বীজ সকালে বোনো, বিকালেও তোমার হাতকে সেই কাজ করতে দিয়ো, কারণ কোন্‌ সময়ের কাজ সফল হবে নাকি দু’টাই সমানভাবে ভাল হবে, তা তো তুমি জান না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বীজ সকালে বোনো, বিকালেও তোমার হাতকে সেই কাজ করতে দিয়ো, কারণ কোন্‌ সময়ের কাজ সফল হবে নাকি দু’টাই সমানভাবে ভাল হবে, তা তো তুমি জান না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকালে বীজ বপন কর, সন্ধ্যাকালেও বসে থেক না হাত গুটিয়ে, কারণ তুমি তো জান না যে, তোমার সব প্রচেষ্টা সমান সার্থক হবে, কিম্বা একটির চেয়ে বেশি সফল হবে অন্যটি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই, সকাল থেকেই রোপণ করতে শুরু কর ও সন্ধ্যের সময় অন্য কাজ করো| কেন? কারণ তুমি জান না কিসে তুমি ধনী হবে| অথবা উভয়ই সমান ভাবে ভালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সকালে তুমি বীজ রোপণ কর; সন্ধ্যা পর্যন্ত, তোমার হাত দিয়ে কাজ কর যেমন প্রয়োজন, কারণ তুমি জান না কোনটা ভালো হবে, সকালের না সন্ধ্যার, অথবা এইটা বা ওইটা, অথবা নাকি তারা দুটোই একই ভাবে ভাল হবে।