Ecclesiastes 11:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোন মানুষ যদি অনেক বছর জীবিত থাকে, তবে সেই সকলে আনন্দ করুক, কিন্তু অন্ধকারের দিনগুলোও মনে রাখুক; কেননা সেই সকল দিন অনেক হবে। যা যা ঘটে, সে সবই অসার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো একজন অনেক দিন বাঁচতে পারে, সে যেন সেই দিনগুলিতে আনন্দ ভোগ করে। কিন্তু অন্ধকারের দিনগুলির কথা যেন সে মনে রাখে, কারণ সেগুলি হবে অনেক। যা কিছু ঘটে তা সবই অসার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোন মনুষ্য যদি অনেক বৎসর জীবিত থাকে, তবে সেই সকলে আনন্দ করুক, কিন্তু অন্ধকারের দিন সকল মনে রাখুক; কেননা সেই সকল দিন অনেক হইবে। যাহা যাহা ঘটে, সে সকলই অসার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোন মনুষ্য যদি অনেক বৎসর জীবিত থাকে, তবে সেই সকলে আনন্দ করুক, কিন্তু অন্ধকারের দিন সকল মনে রাখুক; কেননা সেই সকল দিন অনেক হইবে। যাহা যাহা ঘটে, সেই সকলই অসার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন লোক যদি অনেক বছর বেঁচে থাকে তবে সে যেন সেই দিনগুলোতে আনন্দ ভোগ করে। কিন্তু অন্ধকারের দিনগুলোর কথাও যেন সে মনে রাখে, কারণ সেগুলো হবে অনেক। যা কিছু ঘটবে তা সবই অস্থায়ী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন লোক যদি অনেক বছর বেঁচে থাকে তবে সে যেন সেই দিনগুলোতে আনন্দ ভোগ করে। কিন্তু অন্ধকারের দিনগুলোর কথাও যেন সে মনে রাখে, কারণ সেগুলো হবে অনেক। যা কিছু ঘটবে তা সবই অস্থায়ী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবু মনে রেখ, মৃতলোক বাসের দিনগুলি, তোমার আরও বেশী হবে জীবনের দিনগুলির চেয়ে। এ রহস্য আমাদের বুদ্ধির অগম্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার জীবনের প্রতিটি দিন উপভোগ করো| কিন্তু যখন কঠিন সময় আসবে তখন ভালো সময়ের কথা স্মরণে রেখো| কারণ নানা অনর্থক ব্যাপার ঘটবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কেউ অনেক বছর বাঁচে, তাকে সমস্ত বিষয়ে আনন্দ করতে দাও, কিন্তু তাকে আগামী দিনের অন্ধকারের বিষয়ে ভাবতে দাও, কারণ সেই দিন গুলো অনেক বেশি হবে। সবকিছু যা আসে অসারতা।