Ecclesiastes 11:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ কর, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক, তুমি তোমার হৃদয়ের আবেগ-তাড়িত পথগুলোতে ও তোমার চোখের দৃষ্টিতে চল; কিন্তু জেনো, আল্লাহ্ এসব ধরে তোমাকে বিচারে আনবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও, আর তোমার যৌবনে তোমার হৃদয় তোমাকে আনন্দ দিক। তোমার হৃদয়ের ইচ্ছামতো পথে চলো এবং তোমার চোখ যা কিছু দেখে, তুমি কিন্তু জেনে রাখো এসব বিষয়ের জন্য ঈশ্বর তোমার বিচার করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ কর, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক, তুমি তোমার মনোগত পথসমূহে ও তোমার চক্ষুর দৃষ্টিতে চল; কিন্তু জানিও, ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ কর, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক, তুমি তোমার মনোগত পথসমূহে ও তোমার চক্ষুর দৃষ্টিতে চল; কিন্তু জানিও, ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও, যুবা বয়সের দিনগুলোতে তোমার অন্তর তোমাকে আনন্দিত করুক। তোমার অন্তরের ইচ্ছামত পথে চল আর তোমার চোখে যা ভাল লাগে তা-ই কর, কিন্তু জেনে রেখো, এই সব কাজের জন্য ঈশ্বর তোমার বিচার করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে যুবক, তোমার যৌবনকালে তুমি সুখী হও, যুবা বয়সের দিনগুলোতে তোমার দিল তোমাকে আনন্দিত করুক। তোমার দিলের ইচ্ছামত পথে চল আর তোমার চোখে যা ভাল লাগে তা-ই কর, কিন্তু জেনে রেখো, এই সব কাজের জন্য আল্লাহ্ তোমার বিচার করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে তরুণ, জীবনের এই নবীন ক্ষণটিকে হেলায় করো না নষ্ট, বরং তোমার বিচার-বিবেচনার আলোতে পথ চল। মনে রেখ, তুমি যা-ই কর না কেন, ঈশ্বর করবেন তার বিচার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যতক্ষণ তোমার যৌবন আছে ততক্ষণ তা উপভোগ কর| সুখে থাকো, তোমার প্রাণ যা চায় তাই কর| কিন্তু মনে রেখো ঈশ্বর তোমার সব কাজের বিচার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যুবক, তোমার যৌবনকালে আনন্দ কর এবং তোমার যৌবনকালে তোমার হৃদয় আনন্দে পূর্ণ হোক। তোমার হৃদয়ের ভাল ইচ্ছায় এবং তোমার দৃষ্টিতে চল। যাইহোক, জান যে ঈশ্বর এ সমস্ত বিষয় ধরে তোমাকে বিচারে আনবেন।