Ecclesiastes 12:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি যৌবনকালে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর, যেহেতু দুঃসময় আসছে এবং সেসব বছর সন্নিকট হচ্ছে, যখন তুমি বলবে, এতে আমার প্রীতি নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার যৌবনকালে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো, দুঃখের দিনগুলি আসার আগে আর সেই বছর সকল কাছে আসার সময় তুমি যখন বলবে, “এই সবে আমার কোনো আনন্দ নেই”—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর, যেহেতু দুঃসময় আসিতেছে, এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ কর, যেহেতু দুঃসময় আসিতেছে, এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার যৌবনকালেই তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর, কারণ বৃদ্ধ বয়সের দিনগুলো আসছে, অর্থাৎ দুঃখের দিনগুলো আসছে যখন তুমি বলবে, “আমার এই বৃদ্ধকালে আমার কোন আনন্দ নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার যৌবনকালেই তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ কর, কারণ বৃদ্ধ বয়সের দিনগুলো আসছে, অর্থাৎ দুঃখের দিনগুলো আসছে যখন তুমি বলবে, “আমার এই বৃদ্ধকালে আমার কোন আনন্দ নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভুলে থেক না স্রষ্টাকে তোমার, পরিণত বয়সে দুঃসময় ঘনালে যেন তোমাকে বলতে না হয়, ‘সব শূন্য, অসার, সব অর্থহীন’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৃদ্ধ বয়সে যে সময়ে তোমার জীবনকে ব্যর্থ মনে হবে সেই সময় আসার আগে তোমার যৌবনেই তুমি সৃষ্টিকর্তার কথা স্মরণ করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার যৌবনকালে তোমার সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর, সমস্যার দিন আসার আগে এবং সেই বছর আসার আগে যখন তুমি বলবে, “এতে আমার কোন আনন্দ নেই,”