Ecclesiastes 12:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জ্ঞানবানদের কথা রাখালের লাঠির মত, তাদের সঙ্কলিত কথাগুলো শক্ত করে পোঁতা গোঁজের মত, যেগুলো একই ভেড়ার রাখাল দ্বারা দেওয়া হয়েছে। আর শেষ কথা এই, হে বৎস, তুমি এসব থেকে উপদেশ গ্রহণ কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জ্ঞানবান লোকদের কথা রাখালের অঙ্কুশের মতো, তাদের কথাগুলি একত্র করলে মনে হয় যেন সেগুলি সব শক্ত করে গাঁথা পেরেক—যা একজন রাখাল বলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জ্ঞানবানদের বাক্য সরল অঙ্কুশস্বরূপ, ও সভাপতিগণের [বাক্য] পোতা গোঁজস্বরূপ, তাহারা একই পালক দ্বারা দত্ত হইয়াছে। আর শেষ কথা এই, হে বৎস, তুমি এই সকল হইতে উপদেশ গ্রহণ কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জ্ঞানবানদের বাক্য সরল অঙ্কুশস্বরূপ, ও সভাপতিগণের [বাক্য] পোতা গোঁজস্বরূপ, তাহারা একই পালক দ্বারা দত্ত হইয়াছে। আর শেষ কথা এই, হে বৎস, তুমি এই সকল হইতে উপদেশ গ্রহণ কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্ঞানী লোকদের কথা রাখালের খোঁচানো লাঠির মত। তাঁদের কথাগুলো একত্র করলে মনে হয় যেন সেগুলো সব শক্ত করে গাঁথা পেরেক। সেই সব একজন রাখালের দেওয়া কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্ঞানী লোকদের কথা রাখালের খোঁচানো লাঠির মত। তাঁদের কথাগুলো একত্র করলে মনে হয় যেন সেগুলো সব শক্ত করে গাঁথা পেরেক। সেই সব একজন রাখালের দেওয়া কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাজ্ঞ ব্যক্তির বচন অঙ্কুশের মত তীক্ষ্ণ, তাঁর প্রবাদ সঙ্কলনগুলি দৃঢ়ভাবে প্রোথিত পেরেকের মতই দীর্ঘস্থায়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জ্ঞানী ব্যক্তির কথা হল সেই তীক্ষ্ণ লাঠির মত যা মানুষ পশুদের সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করে| সেই উপদেশ হল শক্ত পেয়ালার মতো যা ভাঙে না| সেই শিক্ষামালা তোমাকে সঠিক রাস্তা দেখাবে| ঐসব নীতির বাণীই এসেছিল একই মেষপালকের (ঈশ্বরের) কাছ থেকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জ্ঞানীদের কথা সূঁচালো লাঠির মত। মালিকদের নীতি কথা সকল পেরেকের মত গভীরে যায়, যা একজন পালকের দ্বারা শেখানো হয়েছে।