Ecclesiastes 12:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসো, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি; আল্লাহ্‌কে ভয় কর ও তাঁর সমস্ত হুকুম পালন কর, কেননা এই সব মানুষের কর্তব্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন সবকিছু তো শোনা হল; তবে শেষ কথা এই যে ঈশ্বরকে ভয় করো এবং তাঁর আজ্ঞাসকল পালন করো, কেননা এটাই সমস্ত মানুষের কর্তব্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আইস, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি; ঈশ্বরকে ভয় কর, ও তাঁহার আজ্ঞা সকল পালন কর, কেননা ইহাই সকল মনুষ্যের কর্ত্তব্য ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আইস, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি; ঈশ্বরকে ভয় কর, ও তাঁহার আজ্ঞা সকল পালন কর, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন সব কিছু তো শোনা হল; তবে শেষ কথা এই যে, ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করবার ও তাঁর সব আদেশ পালন করবার মধ্য দিয়ে মানুুষের সমস্ত কর্তব্য পালন করা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন সব কিছু তো শোনা হল; তবে শেষ কথা এই যে, আল্লাহ্‌কে ভয় করবার ও তাঁর সব হুকুম পালন করবার মধ্য দিয়ে মানুষের সমস্ত কর্তব্য পালন করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সব কিছুরই শেষে একটি কথাই শুধু বলতে চাই, ‘ঈশ্বরকে সম্ভ্রম কর, পালন কর তাঁর আদেশ।’ কারণ এই-ই হল মানুষের একমাত্র কর্তব্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বইতে যা লেখা তার থেকে কি শিক্ষা আমরা নেবো? মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ঈশ্বরকে শ্রদ্ধা করা ও তার আদেশ মান্য করা| কেন? কারণ মানুষ যা কিছু করে ঈশ্বর তা জানেন, সেটা গুপ্ত কিছু হলেও ঈশ্বর তা জানেন| তিনি ভাল ও মন্দ সব বিষয়ই জানেন| মানুষ যা কিছু করবে ঈশ্বর তার বিচার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শেষ বিষয় হল, সবকিছু শোনার পর, তোমরা অবশ্যই ঈশ্বরকে ভয় কর এবং তাঁর আদেশ পালন কর, কারণ এটাই মানবজাতির সমস্ত কর্তব্য।