Ecclesiastes 12:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে সূর্য, আলো, চন্দ্র ও তারাগুলো অন্ধকারময় হবে এবং বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সূর্য ও আলো আর চাঁদ ও তারা যখন অন্ধকার হবে, আর বৃষ্টির পরে মেঘ ফিরে আসে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে সূর্য্য, দীপ্তি, চন্দ্র ও তারাগণ অন্ধকারময় হইবে, এবং বৃষ্টির পরে পুনর্ব্বার মেঘ ফিরিয়া আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে সূর্য, দীপ্তি, চন্দ্র ও তারাগণ অন্ধকারময় হইবে, এবং বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরিয়া আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় সূর্য, আলো, চাঁদ আর তারাগুলো অন্ধকার হয়ে যাবে, আর বৃষ্টির পরে মেঘ আবার ফিরে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় সূর্য, আলো, চাঁদ আর তারাগুলো অন্ধকার হয়ে যাবে, আর বৃষ্টির পরে মেঘ আবার ফিরে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জীবনের সেই সায়াহ্নবেলায় যখন সূর্য, চন্দ্র, তারার আলো তোমার চোখে ক্ষীণ ও নিষ্প্রভ হয়ে আসবে, মেঘাচ্ছন্ন হয়ে যাবে তোমার আকাশ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চন্দ্র, সূর্য এবং তারা তোমার কাছে অন্ধকার হয়ে আসার আগেই যৌবনকালে তুমি তোমার সৃষ্টিকর্তার কথা ভাবো| একটার পর একটা ঝড়ের মতোই সমস্যা আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সূর্য্যের, চাঁদের এবং তারাদের আলোর আগে অন্ধকার বৃদ্ধি পাবে এবং বৃষ্টির পরে কালো মেঘ ফিরে আসবে।