Ecclesiastes 12:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দিনে বাড়ির রক্ষকেরা ভয়ে কাঁপবে, পরাক্রমী ব্যক্তিরা নত হবে ও পেষণকারী লোকেরা সংখ্যায় অল্প হয়েছে বলে কাজ ত্যাগ করবে এবং জানালা দিয়ে দর্শনকারিণীরা অন্ধীভূতা হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিনে বাড়ির রক্ষাকারীরা কাঁপবে, আর শক্তিশালী লোকেরা নত হবে, যারা পেষণ করে তারা অল্প সংখ্যক বলে কাজ ছেড়ে দেবে। আর যারা জানালার ভিতর থেকে দেখে তাদের দৃষ্টি অস্পষ্ট হবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিনে গৃহের রক্ষকেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে, ও পেষণকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্ম্ম ত্যাগ করিবে, এবং গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিনে গৃহের রক্ষকেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে, ও পেষণকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্ম ত্যাগ করিবে, এবং গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় ঘরের রক্ষাকারীরা কাঁপবে, আর শক্তিশালী লোকেরা কুঁজা হয়ে যাবে; যারা গম পেষে তারা লোক অল্প বলে কাজ ছেড়ে দেবে, আর জানলা দিয়ে যারা দেখত তারা আর ভালভাবে দেখতে পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় ঘরের রক্ষাকারীরা কাঁপবে, আর শক্তিশালী লোকেরা কুঁজা হয়ে যাবে; যারা গম পেষে তারা লোক অল্প বলে কাজ ছেড়ে দেবে, আর জানালা দিয়ে যারা দেখত তারা আর ভালভাবে দেখতে পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার যে বাহু এখন রক্ষা করে তোমায় সেদিন তা হবে দুর্বল, তোমার যে চরণ এখন শক্ত সমর্থ, সেদিন তা হবে শিথিল, স্বল্প দন্তরাজি থাকায় তোমার খাদ্যগ্রহণ হবে যন্ত্রণাদায়ক, তোমার চোখের দৃষ্টি হবে ক্ষীণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় তোমার বাহুতে শক্তি থাকবে না| তোমার পা দুর্বল হয়ে বেঁকে যাবে| তোমার দাঁত পড়ে যাবে আর খাওয়ার বা চিবিয়ে খাওয়ার ক্ষমতা থাকবে না| তোমার দৃষ্টিশক্তি কমে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের যখন প্রাসাদের রক্ষীরা কাঁপবে এবং শক্তিশালী লোক নত হবে এবং সেই মহিলারা যারা পেষণ করা বন্ধ করে কারণ তারা সংখ্যা কম এবং যারা জানলা দিয়ে দেখত তারা আর পরিষ্কার দেখতে পায় না।