Ecclesiastes 12:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পথের দিকের দরজা রুদ্ধ হবে; তখন যাঁতার আওয়াজ অতি সূক্ষ্ম হবে এবং পাখির কূজনে লোকে উঠে দাঁড়াবে ও বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে আর জাঁতার আওয়াজ কমে যাবে; যখন পাখির আওয়াজে লোকে উঠবে, কিন্তু তাদের সব গান ক্ষীণ হয়ে যাবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পথের দিকের দ্বার রুদ্ধ হইবে; তখন যাঁতার শব্দ অতি সূক্ষ্ম হইবে, এবং পক্ষীর রবে লোকে উঠিয়া দাঁড়াইবে, ও বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পথের দিকের দ্বার রুদ্ধ হইবে; তখন যাঁতার শব্দ অতি সুক্ষ্ম হইবে, এবং পক্ষীর রবে লোকে উঠিয়া দাঁড়াইবে, ও বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে; এতে গম পেষার আওয়াজ মিলিয়ে যাবে, পাখীর শব্দে বুড়ো লোক জেগে উঠবে, আর গান-বাজনার আওয়াজ কমে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় রাস্তার দিকের দরজা বন্ধ হয়ে যাবে; এতে গম পেষার আওয়াজ মিলিয়ে যাবে, পাখীর শব্দে বুড়ো লোক জেগে উঠবে, আর গান-বাজনার আওয়াজ কমে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তুমি শুনতে পাবে না পথের কোলাহল, চক্রের ঘর্ঘর কিম্বা গানের সুর আসবে না কানে তোমার, পাখির কাকলিও হবে ক্ষীণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার শ্রবণ ক্ষমতা কমে যাবে| তুমি রাস্তার শব্দ শুনতে পাবে না| এমনকি পাথর দিয়ে শস্যদানা ভাঙার শব্দও তুমি শুনতে পাবে না| তুমি কোন নারী কণ্ঠের গান শুনতে পাবে না| কিন্তু ভোর বেলায় কোন একটি পাখির গানও তোমাকে জাগিয়ে দেবে কারণ তুমি ঘুমোতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন হবে যখন রাস্তার দরজা বন্ধ থাকবে এবং পেষণের শব্দ বন্ধ হবে, যখন লোকেরা পাখির আওয়াজে চমকে উঠবে এবং মেয়েদের গানের আওয়াজ কমে যাবে মৃত্যুর মধ্যে সমস্ত কর্মের অবসান, অথবা জীবনের এমন একটা সময় যখন একজন ব্যক্তি ভালো করে আওয়াজ আর শুনতে পারে না কিন্তু অদ্ভুতভাবে উচ্চ তীক্ষ্ণ কন্ঠের দ্বারা বিঘ্নিত হয়।