Ecclesiastes 12:7 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ধূলি আগের মত মাটিতে প্রতিগমন করবে; এবং রূহ্‌ যাঁর দান, সেই আল্লাহ্‌র কাছে প্রতিগমন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ধুলো মাটিতেই ফিরে যাবে যেখান থেকে সে এসেছে, এবং আত্মা যাঁর দান, সেই ঈশ্বরের কাছেই ফিরে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ধূলি পূর্ব্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে; এবং আত্মা যাঁহার দান, সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে; এবং আত্মা যাঁহার দান, সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাটি মাটিতেই ফিরে যাবে, আর যে আত্মা ঈশ্বর দিয়েছেন সেই আত্মা তাঁর কাছেই ফিরে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাটি মাটিতেই ফিরে যাবে, আর যে রূহ্‌ আল্লাহ্‌ দিয়েছেন সেই রূহ্‌ তাঁর কাছেই ফিরে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার শরীর মাটি থেকে এসেছে এবং তোমার মৃত্যুর পর তোমার শরীর আবার মাটিতেই মিশে যাবে, কিন্তু তোমার আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে, তোমার মৃত্যুর পর তা আবার ঈশ্বরের কাছেই ফিরে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধূলো মাটিতে ফিরে যাওয়ার আগে যেখান থেকে তা এসেছিল এবং আত্মা ঈশ্বরের কাছে ফিরে যাবে যিনি তা দিয়েছিলেন।