Ecclesiastes 12:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শেষ কথা, হেদায়েতকারী জ্ঞানবান ছিলেন; তাই তিনি লোকদেরকে জ্ঞান শিক্ষা দিতেন এবং মনোনিবেশ ও বিবেচনা করতেন, অনেক প্রবাদ বিন্যাস করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উপদেশক নিজেই কেবল জ্ঞানবান ছিলেন না, কিন্তু তিনি লোকদের জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক প্রবাদ সাজিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শেষ কথা, উপদেশক জ্ঞানবান ছিলেন; তাই তিনি লোকদিগকে জ্ঞান শিক্ষা দিতেন, এবং মনোনিবেশ ও বিবেচনা করিতেন, অনেক প্রবাদ বিন্যাস করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শেষ কথা, উপদেশক জ্ঞানবান ছিলেন; তাই তিনি লোকদিগকে জ্ঞান শিক্ষা দিতেন, এবং মনোনিবেশ ও বিবেচনা করিতেন, অনেক প্রবাদ বিন্যাস করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপদেশক নিজে জ্ঞানী ছিলেন এবং তিনি লোকদেরও জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক চলতি কথা সাজিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হেদায়েতকারী নিজে জ্ঞানী ছিলেন এবং তিনি লোকদেরও জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক চলতি কথা সাজিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপদেশক ছিলেন প্রাজ্ঞ ব্যক্তি, তাই তিনি সকলকে শিক্ষা দিতেন এইভাবে। তিনি সমস্ত প্রবচন অধ্যয়ন ও বিশ্লেষণ করে এবং সেগুলির সত্যতা যাচাই করে সকলের সামনে তুলে ধরতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপদেশক তাঁর প্রজ্ঞা অন্য লোকদের শিক্ষার কাজে লাগাতেন| উপদেশক অত্যন্ত যত্নসহকারে অনেক জ্ঞানের বাণী অধ্যয়ন করেছিলেন ও সেগুলিকে একত্র করে সংগ্রহ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শিক্ষক জ্ঞানী ছিলেন এবং তিনি লোকেদের জ্ঞান শিক্ষা দিতেন। তিনি অনুশীলন এবং গভীর চিন্তা করতেন এবং অনেক নীতিকথা লিখতেন।