Ecclesiastes 2:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মনে মনে বললাম, ‘এসো, আমি একবার আমোদ-প্রমোদের দ্বারা তোমার পরীক্ষা করি, তুমি সুখভোগ কর;’ আর দেখ, তাও অসার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মনে মনে বললাম, “এখন এসো, আমি তোমাকে আমোদ দিয়ে পরীক্ষা করব যে কী ভালো।” কিন্তু তাও পরীক্ষা করে দেখা গেল যে তা অসার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মনে মনে বলিলাম, ‘আইস, আমি এক বার আমোদের দ্বারা তোমার পরীক্ষা করি, তুমি সুখভোগ কর,’ আর দেখ, তাহাও অসার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মনে মনে বলিলাম, ‘আইস, আমি একবার আমোদের দ্বারা তোমার পরীক্ষা করি, তুমি সুখভোগ কর;’ আর দেখ, তাহাও অসার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নিজেকে বললাম, “সুখ কি, তা বুঝবার জন্য আমি নিজে আমোদ-প্রমোদ করে তা পরীক্ষা করে দেখি।” কিন্তু দেখলাম, তা-ও অসার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নিজেকে বললাম, “সুখ কি, তা বুঝবার জন্য আমি নিজে আমোদ-প্রমোদ করে তা পরীক্ষা করে দেখি।” কিন্তু দেখলাম, তা-ও অসার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্থির করলাম, এবার আমি ভোগবিলাসের আনন্দমেলায় দেখব খুঁজে কোথায় প্রকৃত সুখ! কিন্তু হায়, তাও বোঝা দায়!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিজেকে বলেছিলাম, “আমি যতটা সম্ভব সব কিছুকে উপভোগ করব|” কিন্তু আমি জানতে পেরেছিলাম যে এসবই অসার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মনে মনে বললাম, “এখন এস, আমি আনন্দ দিয়ে তোমার পরীক্ষা করব। তাই আনন্দ উপভোগ কর।” কিন্তু দেখ, এটাও ছিল ক্ষণস্থায়ী বাতাস মাত্র।