Ecclesiastes 2:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি প্রজ্ঞা এবং উন্মত্ততা ও অজ্ঞানতা দেখতে প্রবৃত্ত হলাম; কারণ যে ব্যক্তি রাজ পদের উত্তরাধিকারী হয়ে আসবে, সে কি করবে? আগে যা করা গিয়েছিল, তা-ই মাত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি প্রজ্ঞা, এবং উন্মত্ততা ও মূর্খতার কথা চিন্তা করলাম। যা কিছু আগেই করা হয়ে গেছে তার থেকে রাজার উত্তরাধিকারী আর বেশি কী করতে পারে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি প্রজ্ঞা, এবং ক্ষিপ্ততা ও অজ্ঞানতা দেখিতে প্রবৃত্ত হইলাম; কারণ যে ব্যক্তি রাজার পশ্চাতে আসিবে, সে কি করিবে? পূর্ব্বে যাহা করা গিয়াছিল, তাহাই মাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি প্রজ্ঞা এবং ক্ষিপ্ততা ও অজ্ঞানতা দেখিতে প্রবৃত্ত হইলাম; কারণ যে ব্যক্তি রাজার পশ্চাতে আসিবে, সে কি করিবে? পূর্বে যাহা করা গিয়াছিল, তাহাই মাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি জ্ঞান, নীতিহীনতা আর নির্বুদ্ধিতার কথা চিন্তা করলাম। আগের রাজা যেভাবে কাজ করে গেছেন আমরা কি জানতে পারি যে, তাঁর পরের রাজা সেইভাবে কাজ করবেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি জ্ঞান, নীতিহীনতা আর নির্বুদ্ধিতার কথা চিন্তা করলাম। আগের বাদশাহ্ যেভাবে কাজ করে গেছেন আমরা কি জানতে পারি যে, তাঁর পরের বাদশাহ্ সেইভাবে কাজ করবেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একজন রাজা যা করে যান, তাঁর পরবর্তী রাজার কার্যাবলী বিচার করে দেখা যায়, তিনি পথ চলেছেন তাঁর পূর্বসূরী রাজারই কর্মধারায়। এবার আমি বিজ্ঞ, বেপরোয়া ও নির্বোধ—এই তিন শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য কোথায়, তা বোঝার চেষ্টা করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন পুরাতন রাজা ইতিমধ্যেই যা করেছে, একজন নতুন রাজা তার চেয়ে বেশী কিছু করতে পারে না| তাই আমি আমার বিজ্ঞতার, ভুলভ্রান্তির ও পাগলামির কথা আবার ভাবতে শুরু করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি প্রজ্ঞা এবং মত্ততা ও মূর্খতার দিকে ফিরলাম বিবেচনা করার জন্য। কারণ পরবর্তী রাজা কি করবেন যে বর্তমান রাজার পরে আসছে, যা এর মধ্যে করা হয়নি?