Ecclesiastes 2:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সুতরাং আমি জীবনে বিরক্ত হলাম; কেননা সূর্যের নিচে যে কাজ করা হয় তা আমার কষ্টদায়ক মনে হল; কারণ সকলই অসার ও বায়ুর পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং আমি জীবনকে ঘৃণা করলাম, কারণ সূর্যের নিচে যে কাজ করা হয় সেগুলি আমার কাছে দুঃখজনক মনে হল। সবকিছুই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সুতরাং আমি জীবনে বিরক্ত হইলাম; কেননা সূর্য্যের নীচে কৃত কার্য্য আমার ক্লেশদায়ক বোধ হইল; কারণ সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সুতরাং আমি জীবনে বিরক্ত হইলাম; কেননা সূর্যের নিচে কৃত কার্য আমার ক্লেশদায়ক বোধ হইল; কারণ সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই আমি আমার জীবনকে ঘৃণা করতে লাগলাম, কারণ সূর্যের নীচে যে কাজ করা হয় তা আমার কাছে কষ্টের ব্যাপার বলে মনে হল- এ সবই অসার, বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আমি আমার জীবনকে ঘৃণা করতে লাগলাম, কারণ সূর্যের নীচে যে কাজ করা হয় তা আমার কাছে কষ্টের ব্যাপার বলে মনে হল- এ সবই অসার, বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই সংসারে আমার এল বিতৃষ্ণা, কারণ জগতের সব কিছুই পীড়াদায়ক আমার পক্ষে, সবই অলীক! এ যেন আলেয়ার পিছনে ছোটা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এতে আমার জীবনের প্রতি ঘৃণা এসে গেল| আমার মনে হল যে পৃথিবীতে আমার কাছে যা কিছু আছে তা সবই অর্থহীন| সবই হাওয়াকে ধরবার চেষ্টা করবার মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি জীবনকে ঘৃণা করি, কারণ সূর্য্যের নিচে যে সমস্ত কাজ হয়েছে তা আমার কাছে মন্দ ছিল। এটার কারণ সব কিছুই ছিল বাষ্পমাত্র এবং বাতাসকে পরিচালনা করার চেষ্টা।