Ecclesiastes 2:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সূর্যের নিচে আমি যে পরিশ্রমে পরিশ্রান্ত হতাম, পুনরায় আমার সেসব পরিশ্রমের বিষয়ে নিজের হৃদয়কে নিরাশ করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সূর্যের নিচে যেসব পরিশ্রমের কাজ করেছি তার জন্য আমার অন্তর নিরাশ হতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সূর্য্যের নীচে আমি যে পরিশ্রমে পরিশ্রান্ত হইতাম, ফিরিয়া আমার সেই সমস্ত পরিশ্রমের বিষয়ে আপন হৃদয়কে নিরাশ হইতে দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সূর্যের নিচে আমি যে পরিশ্রমে পরিশ্রান্ত হইতাম, ফিরিয়া আমার সেই সমস্ত পরিশ্রমের বিষয়ে আপন হৃদয়কে নিরাশ হইতে দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সূর্যের নীচে আমি যে সব পরিশ্রমের কাজ করেছি তার জন্য আমার অন্তর নিরাশ হতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই সূর্যের নীচে আমি যে সব পরিশ্রমের কাজ করেছি তার জন্য আমার দিল নিরাশ হতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যর্থ আমার সারাজীবনের পরিশ্রম, হতাশার বেদনায় আজ মন আমার ভারাতুর!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সূর্যের নীচে যা কিছু কাজ করেছি তার জন্য আমি দুঃখিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমার হৃদয় হতাশ হতে শুরু করেছে সূর্য্যের নিচে সমস্ত কাজের জন্য যা আমি করছি।