Ecclesiastes 2:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এও অসার ও বড় মন্দ। তবে সূর্যের নিচে মানুষ যেসব পরিশ্রম ও হৃদয়ের উদ্বেগে পরিশ্রান্ত হয়, তাতে তার কি ফল লাভ হয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্যের নিচে মানুষের যে সকল পরিশ্রম ও উদ্বেগ হয়, তাতে তার কী লাভ হয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাও অসার ও বড় মন্দ। তবে সূর্য্যের নীচে মনুষ্য যে সকল পরিশ্রমে ও হৃদয়ের উদ্বেগে পরিশ্রান্ত হয়, তাহাতে তাহার কি ফল দর্শে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাও অসার ও বড় মন্দ। তবে সূর্যের নিচে মনুষ্য যে সকল পরিশ্রমে ও হৃদয়ের উদ্বেগে পরিশ্রান্ত হয়, তাহাতে তাহার কি ফল দর্শে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সূর্যের নীচে মানুষ যে সব পরিশ্রম ও চিন্তা-ভাবনা করে তার ফলে তার কি লাভ হয়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সূর্যের নীচে মানুষ যে সব পরিশ্রম ও চিন্তা-ভাবনা করে তার ফলে তার কি লাভ হয়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা জীবনের এত শ্রম, এত উৎকণ্ঠা, তার বিনিময়ে মানুষ কি লাভ করে এ সংসারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ব্যক্তি সূর্যের নীচে তার জীবনভর সংগ্রামের পর কতটুকু পায়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেই ব্যক্তির কি হবে যে খুব কঠিন পরিশ্রম করে এবং হৃদয়ে চেষ্টা করে তার সব কাজ সূর্য্যের নিচে শেষ করার?