Ecclesiastes 2:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তার সমস্ত দিন ব্যথাযুক্ত এবং তার কষ্ট মনস্তাপজনক, রাত্রেও তার দিল বিশ্রাম পায় না। এও অসার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সারাদিন তার কাজে থাকে মনস্তাপ ও ব্যথা; রাতেও তার মন বিশ্রাম পায় না। এটাও অসার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহার সমস্ত দিন ব্যথাযুক্ত, এবং তাহার কষ্ট মনস্তাপজনক, রাত্রিতেও তাহার হৃদয় বিশ্রাম পায় না। ইহাও অসার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহার সমস্ত দিন ব্যথাযুক্ত এবং তাহার কষ্ট মনস্তাপজনক, রাত্রিতেও তাহার হৃদয় বিশ্রাম পায় না। ইহাও অসার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক দিন তার কাজে থাকে ব্যথা আর বিরক্তি; রাতেও তার মন বিশ্রাম পায় না। এটাও অসার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক দিন তার কাজে থাকে ব্যথা আর বিরক্তি; রাতেও তার মন বিশ্রাম পায় না। এটাও অসার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারাটি জীবন ধরে সে যা কিছু করে, তাতে লাভ নেই কিছু, বাড়ে শুধু দুঃখের পসরা, নিদ্রাহীন রাত কাটে বেদনায়। দুর্বোধ্য এ সবই, সবই রহস্যময়!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সারা জীবন পায় শুধু যন্ত্রণা, হতাশা আর কঠিন পরিশ্রম| এমনকি রাতেও সে বিশ্রাম পায় না| এটাও অসার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেকদিন তার কাজ হল ব্যথাযুক্ত এবং চাপযুক্ত, তাই রাতে তার আত্মা শান্তি পায় না। এটাও বাষ্প।