Ecclesiastes 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মনে মনে দেখতে চাইলাম, কিভাবে মদ্যপানে শরীরকে তুষ্ট করবো, তখনও আমার মন প্রজ্ঞাসহকারে আমাকে পথ দেখাচ্ছিল— আর কিভাবে অজ্ঞানতা অবলম্বন করে শেষে দেখতে পারব, আসমানের নিচে বনি-আদমদের সমস্ত জীবনকালে কি কি করা ভাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মদ্যপান দ্বারা নিজেকে আনন্দ দেবার চেষ্টা করলাম এবং মূর্খতাকে আলিঙ্গন করলাম প্রজ্ঞা তখনও আমার মনকে পরিচালিত করছিল। আমি দেখতে চাইলাম, আকাশের নিচে মানুষের জীবনকালে তার জন্য কোনটা ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মনে মনে আন্দোলন করিলাম, কিরূপে মদ্যপানে শরীরকে তুষ্ট করিব,—তখনও আমার মন প্রজ্ঞাসহকারে আমাকে পথ প্রদর্শন করিতেছিল—আর কিরূপে অজ্ঞানতা অবলম্বন করিব, শেষে দেখিতে পারিব, আকাশের নীচে মনুষ্য-সন্তানদের সমস্ত জীবনকালে কি কি করা ভাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মনে মনে আন্দোলন, কিরূপে মদ্যপানে শরীরকে তুষ্ট করিব- তখনও আমার মন প্রজ্ঞাসহকারে আমাকে পথ প্রদর্শন করিতেছিল- আর কিরূপে অজ্ঞানতা অবলম্বন করিব শেষে দেখিতে পারিব, আকাশের নিচে মনুষ্য-সন্তানদের সমস্ত জীবনকালে কি কি করা ভাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি স্বজ্ঞানে আংগুর-রস খেয়ে শরীরকে উত্তেজিত করলাম এবং নির্বোধের মত কাজ করে নিজেকে খুশী করবার চেষ্টা করলাম। আমি দেখতে চাইলাম, আকাশের নীচে মানুষের মাত্র কয়েক দিনের জীবনকালে তার জন্য কোনটা ভাল- জ্ঞানের পথে চলা না নির্বুদ্ধিতার পথে চলা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি স্বজ্ঞানে আংগুর-রস খেয়ে শরীরকে উত্তেজিত করলাম এবং নির্বোধের মত কাজ করে নিজেকে খুশী করবার চেষ্টা করলাম। আমি দেখতে চাইলাম, আসমানের নীচে মানুষের মাত্র কয়েক দিনের জীবনকালে তার জন্য কোনটা ভাল- জ্ঞানের পথে চলা না নির্বুদ্ধিতার পথে চলা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রজ্ঞার নির্দেশে আমি স্থির করলাম, মদিরা পানে কি আনন্দ আমি তা-ও দেখব পরখ করে। ভেবেছিলাম, মানুষের ছোট্ট জীবনখানি এ পৃথিবীতে কাটিয়ে যাবার এই হল পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি ঠিক করেছিলাম দ্রাক্ষারস পান করে শরীরকে ও জ্ঞানলাভ করে মনকে ভাল রাখব| আমি এরকম বোকামি করেছিলাম কারণ আমি সুখের সন্ধান পেতে চেয়েছিলাম| আমি বুঝতে চেয়েছিলাম এই অল্প দিনের জীবনে মানুষের কি করা উচিৎ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার হৃদয়ে পরীক্ষা করে দেখলাম কিভাবে মদ দিয়ে আমার ইচ্ছা পূরণ করা যায়। তখন আমি আমার মনকে জ্ঞানে পরিচালনা করতে দিলাম কীভাবে মূর্খতা ব্যবহার করে দেখতে পাই তাদের জীবনকালে যা কিছু আকাশের নিচে করা যায় তা মানুষের জন্য কি কি করা ভালো।