Ecclesiastes 2:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি অনেক গোলাম বাঁদী ক্রয় করলাম এবং আমার বাড়িতে গোলামেরা জন্মগ্রহণ করলো; আর আমার আগে জেরুশালেমে যাঁরা ছিলেন, সেগুলো থেকে আমার গোমেষাদি পশুধন বেশি ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অনেক দাস ও দাসী কিনলাম আর অনেক দাস-দাসী আমার বাড়িতে জন্মেছিল। আমার আগে যারা জেরুশালেমে ছিলেন তাদের চেয়েও আমার অনেক বেশি গরু-মেষ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অনেক দাস দাসী ক্রয় করিলাম, এবং আমার গৃহেও দাসগণ জন্মিল; আর আমার পূর্ব্বে যিরূশালেমে যাঁহারা ছিলেন, সেই সকল হইতে আমার গোমেষাদি পশুধন অধিক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অনেক দাস-দাসী ক্রয় করিলাম এবং আমার গৃহেও দাসগণ জন্মিল; আর আমার পূর্বে যিরূশালেমে যাঁহারা ছিলেন, সেই সকল হইতে আমার গোমেষাদি পশুধন অধিক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি অনেক দাস ও দাসী কিনলাম, আর অনেক দাস-দাসী আমার ঘরেও জন্মেছিল। আমার আগে যারা যিরূশালেমে ছিলেন তাঁদের চেয়েও আমার অনেক বেশী গরু-ভেড়া ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি অনেক গোলাম ও বাঁদী কিনলাম, আর অনেক গোলাম ও বাঁদী আমার ঘরেও জন্মেছিল। আমার আগে যারা জেরুজালেমে ছিলেন তাঁদের চেয়েও আমার অনেক বেশী গরু-ভেড়া ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সংগ্রহ করলাম বহু দাসদাসী, আমার গৃহে যে দাসদাসী ছিল, তাদেরও বংশবৃদ্ধি হল। জেরুশালেমে আমার মত এত পশুসম্পদ আর কারও ছিল না কোনদিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পুরুষ ও স্ত্রী ক্রীতদাস কিনেছিলাম এবং আমি যখন তাদের মালিকানা পেলাম তখন তাদের ছেলেমেয়ে ছিল| আমার অনেক ঐশ্বর্য ছিল| আমার অনেক গরু ও মেষের পাল ছিল| আমি এত ধনী ছিলাম যে সে রকম ধনী জেরুশালেমে কেউ ইতিপূর্বে ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি দাস ও দাসী কিনলাম; আমার দাস আছে যারা আমার ঘরে জন্মেছে। আমার অনেক বড় পশুপাল আছে এবং অনেক গৃহপালিত পশু আছে, যে কোন রাজা যারা আমার আগে যিরুশালেমে রাজত্ব করেছে তাদের থেকে অনেক বেশি।