Ecclesiastes 2:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি রূপা ও সোনা এবং নানা বাদশাহ্র ও নানা প্রদেশের বিশেষ বিশেষ ধন সঞ্চয় করলাম; আমি অনেক গায়ক গায়িকা ও বনি-আদমদের সন্তোষকারিণী কত উপপত্নী পেলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি অনেক রুপো ও সোনা এবং অন্যান্য দেশের রাজাদের ও বিভিন্ন প্রদেশের সম্পদ নিজের জন্য জড়ো করলাম। আমি অনেক গায়ক গায়িকা এবং মানুষের হৃদয়ের আনন্দ অনুসারে হারেমও অর্জন করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি রৌপ্য ও সুবর্ণ এবং নানা রাজার ও নানা প্রদেশের বিশেষ বিশেষ ধন সঞ্চয় করিলাম; আমি অনেক গায়ক গায়িকা ও মনুষ্য-সন্তানদের সন্তোষকারিণী কত উপপত্নী পাইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি রৌপ্য ও সুবর্ণ এবং নানা রাজার ও নানা প্রদেশের বিশেষ বিশেষ ধন সঞ্চয় করিলাম; আমি অনেক গায়ক গায়িকা ও মনুষ্য-সন্তানদের সন্তোষকারিণী কত উপপত্নী পাইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি অনেক সোনা-রূপা এবং অন্যান্য রাজাদের ও বিভিন্ন প্রদেশের ধন-সম্পদ এনে নিজের জন্য জমা করলাম। আমি অনেক গায়ক-গায়িকা ও পুরুষের আনন্দ দানকারিণী অনেক উপস্ত্রী পেলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি অনেক সোনা-রূপা এবং অন্যান্য বাদশাহ্দের ও বিভিন্ন প্রদেশের ধন-সম্পদ এনে নিজের জন্য জমা করলাম। আমি অনেক গায়ক-গায়িকা ও পুরুষের আনন্দ দানকারিণী অনেক উপস্ত্রী পেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার অধীন দেশ ও রাজ্যগুলি থেকে আমি আহরণ করেছিলাম প্রচুর সম্পদ—সোনা ও রূপো। আমার মনোরঞ্জন করত গায়ক ও গায়িকার দল, সঙ্গদানের জন্য যত নারী প্রয়োজন, সবই ছিল আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার নিজের জন্য সোনা ও রূপা সংগ্রহ করেছিলাম| আমি বিভিন্ন দেশের রাজাদের কাছ থেকে ধন সংগ্রহ করেছিলাম| আমাকে খুশী করার জন্য অনেক গায়ক ও গায়িকা ছিল| আমার কাছে সবই ছিল যা সকলের কাছে প্রয়োজনীয়| আমার কাছে সমস্ত রকমের বাদ্যযন্ত্র ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার জন্য সোনা ও রূপা, রাজাদের ধনসম্পদ এবং নানা প্রদেশের সম্পদ সঞ্চয় করেছি। আমার গায়ক ও গায়িকা আছে আমার জন্য এবং অনেক স্ত্রী ও উপপত্নীর দ্বারা মানবতার সমস্ত সুখ আমার আছে।