Ecclesiastes 2:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক আমি মহান ছিলাম, আমার আগে যাঁরা জেরুশালেমে ছিলেন, সেই সকলের চেয়ে বেশি সমৃদ্ধশালী হলাম এবং আমার প্রজ্ঞা আমার সহবর্তিনী ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার আগে যারা জেরুশালেমে ছিলেন তাদের চেয়েও আমি অনেক বড়ো হলাম। এই সবে আমার প্রজ্ঞা আমার সঙ্গে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক আমি মহান্ ছিলাম, আমার পূর্ব্বে যাঁহারা যিরূশালেমে ছিলেন, সেই সকল অপেক্ষা সমৃদ্ধিশালী হইলাম, এবং আমার প্রজ্ঞাও আমার সহবর্ত্তিনী ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক আমি মহান ছিলাম, আমার পূর্বে যাঁহারা যিরূশালেমে ছিলেন, সেই সকল অপেক্ষা সমৃদ্ধিশালী হইলাম, এবং আমার প্রজ্ঞা আমার সহবর্তিনী ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার আগে যাঁরা যিরূশালেমে ছিলেন তাঁদের চেয়েও আমি অনেক বেশী ধন লাভ করলাম। তখনও জ্ঞান আমাকে পরিচালনা করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার আগে যাঁরা জেরুজালেমে ছিলেন তাঁদের চেয়েও আমি অনেক বেশী ধন লাভ করলাম। তখনও জ্ঞান আমাকে পরিচালনা করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ছিলাম মহান, এর আগে যাঁরা জেরুশালেমে ছিলেন, সেই পূর্বসূরীদের চেয়েও মহান ছিলাম আমি, সর্বকর্মে প্রজ্ঞাই ছিল আমার পথ প্রদর্শক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বিরাট ঐশ্বর্য ও খ্যাতি লাভ করেছিলাম| জেরুশালেমে আমার আগে যে সমস্ত লোক ছিল আমি ছিলাম তাদের সবার চেয়ে মহৎ| আমার জ্ঞান ছিল সব সময় আমার সহায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি সবার থেকে যারা আমার আগে যিরুশালেমে ছিলেন তাদের থেকে মহান ও ধনী হলাম এবং আমার প্রজ্ঞা আমার সঙ্গে ছিল।