Ecclesiastes 3:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রত্যেক মানুষ যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করে, তাও আল্লাহ্র দান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক মানুষ খাওয়াদাওয়া করবে ও তার পরিশ্রমের ফলে সন্তুষ্ট হবে—এটি ঈশ্বরের দান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রত্যেক মনুষ্য যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করে, ইহাও ঈশ্বরের দান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রত্যেক মনুষ্য যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করে, ইহাও ঈশ্বরের দান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা ঈশ্বরের দান যে, সব মানুষ খাওয়া-দাওয়া করবে ও তার সব কাজে সন্তুষ্ট হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা আল্লাহ্র দান যে, সব মানুষ খাওয়া-দাওয়া করবে ও তার সব কাজে সন্তুষ্ট হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আমাদের উচিত পূর্ণ আনন্দে শ্রমফল ভোগ করা, এই-ই ঈশ্বরের অভিপ্রায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর চান প্রত্যেকে পানীয়, খাদ্য এবং তাদের কাজের মধ্যে আনন্দ খুঁজে পাক| এই হল ঈশ্বরের উপহার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রত্যেক মানুষের উচিত খাওয়া এবং পান করা এবং বোঝা উচিত কীভাবে ভালো বিষয়ে আনন্দ করতে হয় যা তার সমস্ত কাজের মধ্যে দিয়ে আসে। এটি ঈশ্বর থেকে একটি উপহার।