Ecclesiastes 3:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি জানি, আল্লাহ্ যা কিছু করেন, তা চিরস্থায়ী; তা বাড়াতেও পারা যায় না, কমাতেও পারা যায় না; আর আল্লাহ্ তা করেছেন, যেন তাঁর সম্মুখে মানুষ ভয় পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি জানি ঈশ্বর যা কিছু করেন তা চিরকাল থাকে; কিছুই তার সঙ্গে যোগ করা যায় না কিংবা তার থেকে নেওয়া যায় না। ঈশ্বর তা করেন যেন মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি জানি, ঈশ্বর যাহা কিছু করেন, তাহা চিরস্থায়ী; তাহা বাড়াইতেও পারা যায় না, কমাইতেও পারা যায় না; আর ঈশ্বর তাহা করিয়াছেন, যেন তাঁহার সম্মুখে মনুষ্যগণ ভীত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি জানি, ঈশ্বর যাহা কিছু করেন, তাহা চিরস্থায়ী; তাহা বাড়াইতেও পারা যায় না, কমাইতেও পারা যায় না; আর ঈশ্বর তাহা করিয়াছেন, যেন তাঁহার সম্মুখে মনুষ্যগণ ভীত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি জানি ঈশ্বর যা কিছু করেন তা চিরকাল থাকে; কিছুই তার সংগে যোগ করা যায় না এবং কিছুই তা থেকে বাদ দেওয়াও যায় না। ঈশ্বর তা করেন যেন মানুষ তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জানি আল্লাহ্ যা কিছু করেন তা চিরকাল থাকে; কিছুই তার সংগে যোগ করা যায় না এবং কিছুই তা থেকে বাদ দেওয়াও যায় না। আল্লাহ্ তা করেন যেন মানুষ তাঁকে ভয় করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানি, ঈশ্বর যা কিছু করেন, সবই হয় চিরস্থায়ী, তার সঙ্গে কিছু যোগ করা যায় না, কিছু বাদ দেওয়াও যায় না তা থেকে। ঈশ্বর করেছেন এই ব্যবস্থা যেন মানুষ তাঁকে সসম্ভ্রমে স্মরণে রাখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি জানি ঈশ্বর যা করেন তা চিরস্থায়ী হয়| মানুষ ঈশ্বরের কর্মকাণ্ডকে বাড়াতেও পারে না এবং কমাতেও পারে না| আর ঈশ্বর তা করেছেন কারণ যাতে মানুষ তাঁকে সম্মান জানায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি জানি যে যা কিছু ঈশ্বর করেন তা চিরস্থায়ী হয়। কোন কিছু এর সঙ্গে যুক্ত করা যায় না বা নেওয়া যায় না, কারণ ঈশ্বর যিনি এটা করেছেন, যাতে লোকেরা তাঁর কাছে সম্মানের সঙ্গে আসেন।