Ecclesiastes 3:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা আছে, তা-ই ছিল এবং যা হবে, তাও আগে ছিল; এবং যা চলে গেছে, আল্লাহ্ তার অনুসন্ধান করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা কিছু আছে তা আগে থেকেই ছিল, আর যা হবে তাও আগে ছিল; আর যা হয়ে গেছে ঈশ্বর তার হিসেব নেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা আছে, তাহাই ছিল, এবং যাহা হইবে, তাহাই ছিল; এবং যাহা চলিয়া গিয়াছে, ঈশ্বর তাহার অনুসন্ধান করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা আছে, তাহাই ছিল এবং যাহা হইবে, তাহাই ছিল; এবং যাহা চলিয়া গিয়াছে, ঈশ্বর তাহার অনুসন্ধান করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যা কিছু আছে তা আগে থেকেই ছিল, যা হবে তাও আগে ছিল; যা হয়ে গেছে ঈশ্বর তা আবার ঘটান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যা কিছু আছে তা আগে থেকেই ছিল, যা হবে তাও আগে ছিল; যা হয়ে গেছে আল্লাহ্ তা আবার ঘটান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সংসারে যা কিছু ঘটে বা ঘটতে পারে, তা সবই ঘটে যাওয়া ঘটনার পুরনাবৃত্তি মাত্র, ঈশ্বরের এও এক আশ্চর্য বিধান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলিকে আমরা বদলাতে পারব না| ভবিষ্যতে যা ঘটার তা ঘটবে এবং আমরা তাকেও বদলাতে পারব না| কিন্তু ঈশ্বর দেখেন কি সাফল্যমণ্ডিত হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যা কিছু ছিল তা আগে থেকেই ছিল; যা কিছু থাকবে তা আগে থেকেই ছিল। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন গুপ্ত বিষয় গুলোকে খোঁজার জন্য।