Ecclesiastes 3:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও আমি সূর্যের নিচে, বিচারের স্থানে দেখলাম, সেখানেও নাফরমানী আছে; এবং ধার্মিকতার স্থানে দেখলাম, সেখানে নাফরমানী আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আমি সূর্যের নিচে আরও একটি বিষয় দেখলাম বিচারের জায়গায়—দুষ্টতা ছিল, সততার জায়গায়—দুষ্টতা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও আমি সূর্য্যের নীচে, বিচারের স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে; এবং ধার্ম্মিকতার স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও আমি সূর্যের নিচে, বিচারের স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে; এবং ধার্মিকতার স্থানে দেখিলাম, সেখানে দুষ্টতা আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সূর্যের নীচে আর একটা ব্যাপার দেখলাম যে, ন্যায়বিচার ও সততার জায়গায় দুষ্টতা রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সূর্যের নীচে আর একটা ব্যাপার দেখলাম যে, ন্যায়বিচার ও সততার জায়গায় দুষ্টতা রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ ছাড়াও আমি আর একটি বিষয় লক্ষ্য করেছি, এ জগতে যেখানে আশা করা যায় ন্যায় ও সুবিচার, সেখানেই দেখি অবিচারের ঘন অন্ধকার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সূর্যের নীচে এই ঘটনাগুলির সাক্ষী| আদালতে সাধুতা ও নিষ্কলঙ্ক থাকা উচিৎ‌| কিন্তু আমি সেখানেও দুষ্টতা দেখেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি দেখেছি যে সূর্য্যের নিচে যেখানে ন্যায় থাকা উচিত সেখানে মন্দতা রয়েছে এবং ধার্মিকতার জায়গায় প্রায়ই দুষ্টতা পাওয়া যায়।