Ecclesiastes 3:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মনে মনে বললাম, আল্লাহ্‌ই ধার্মিকের ও দুষ্টের বিচার করবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের জন্য এবং সমস্ত কাজের জন্য বিশেষ কাল আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি নিজে মনে মনে বললাম, “ঈশ্বর ধার্মিকের ও দুষ্টের দুজনেরই বিচার করবেন, কারণ সেখানে সমস্ত কাজের জন্য সময় আছে, সমস্ত কাজের বিচারের জন্য সময় আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি মনে মনে কহিলাম, ঈশ্বরই ধার্ম্মিকের ও দুষ্টের বিচার করিবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের নিমিত্ত এবং সমস্ত কর্ম্মের নিমিত্ত বিশেষ কাল আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি মনে মনে বলিলাম, ঈশ্বরই ধার্মিকের ও দুষ্টের বিচার করিবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের নিমিত্ত এবং সমস্ত কর্মের নিমিত্ত বিশেষ কাল আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মনে মনে বললাম, “ঈশ্বর সৎ ও দুষ্ট এই দু’জনেরই বিচার করবেন, কারণ ঈশ্বরের কাছে সমস্ত ব্যাপার ও সমস্ত কাজের একটা নির্দিষ্ট সময় রয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মনে মনে বললাম, “আল্লাহ্‌ সৎ ও দুষ্ট এই দু’জনেরই বিচার করবেন, কারণ আল্লাহ্‌র কাছে সমস্ত ব্যাপার ও সমস্ত কাজের একটা নির্দিষ্ট সময় রয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাই এই সিদ্ধান্তে এলাম: স্বয়ং ঈশ্বরই যখন সর্ববিষয় ও সর্ব কর্মের জন্য সময় নির্দিষ্ট করেছেন, তখন তিনিই যথা সময়ে করবেন ভালোমন্দের বিচার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি নিজেকে বলেছিলাম, “সব কিছুর পেছনেই ঈশ্বরের একটি সময়ানুযায়ী পরিকল্পনা আছে এবং ঈশ্বর নির্দিষ্ট সময়েই মানুষের কাজের বিচার করবেন| ঈশ্বর ভাল এবং খারাপ মানুষদের বিচার করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মনে মনে বললাম, “ঈশ্বর ধার্ম্মিকদের বিচার করবেন এবং সঠিক দিনের পাপীদের সব বিষয়ে এবং সব কাজের বিচার করবেন।”