Ecclesiastes 3:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-আদমদের রূহ্ ঊর্ধ্বগামী হয় ও পশুর রূহ্ ভূতলের দিকে অধোগামী হয়, তা কে জানে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষের আত্মা যে উপরে যায় আর পশুর আত্মা মাটির তলায় যায় তা কে জানে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্য-সন্তানদের আত্মা ঊর্দ্ধগামী হয়, ও পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী হয়, ইহা কে জানে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্য-সন্তানদের আত্মা ঊর্ধ্বগামী হয় ও পশুর আত্মা ভূতলের দিকে অধোগামী হয়, ইহা কে জানে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের প্রাণবায়ু যে উপর দিকে ওঠে আর পশুর প্রাণবায়ু নীচে মাটির তলায় যায় তা কে জানে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের প্রাণবায়ু যে উপর দিকে ওঠে আর পশুর প্রাণবায়ু নীচে মাটির তলায় যায় তা কে জানে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কে বলতে পারে, মানুষের আত্মা হবে ঊর্ধ্বগামী আর পশুর আত্মা যাবে পাতালে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কে জানে মানুষের আত্মার কি হয়? কে বলতে পারে পশুর কোন আত্মা যখন মাটির নীচে প্রবেশ করছে তখন হয়তো কোন মানুষের আত্মা ঈশ্বরের কাছে যাচ্ছে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে জানে মানবজাতির আত্মা উপরে যাবে কিনা এবং পশুর আত্মা নিচের দেকে মাটির তলায় যাবে কিনা?