Ecclesiastes 3:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাথর নিক্ষেপ করার ও তা সংগ্রহ করার কাল; আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করার কাল; খোঁজ করার কাল ও হারাবার কাল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাথর ছড়াবার সময় ও সেগুলি জড়ো করবার সময়, ভালোবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রস্তর নিক্ষেপ করিবার কাল ও প্রস্তর সংগ্রহ করিবার কাল; আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল; অন্বেষণের কাল ও হারাইবার কাল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রস্তর নিক্ষেপ করিবার কাল ও প্রস্তর সংগ্রহ করিবার কাল; আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল; অন্বেষণ করিবার কাল ও হারাইবার কাল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাথর ছুঁড়বার সময় ও সেগুলো জড়ো করবার সময়, ভালবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাথর ছুঁড়বার সময় ও সেগুলো জড়ো করবার সময়, ভালবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আছে ছড়িয়ে দেওয়া ও কুড়িয়ে নেওয়ার কাল, আছে মিলন ও বিরহের কাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অস্ত্র নামিয়ে রাখার, আবার তা তুলে নেবারও নির্দিষ্ট সময় আছে| কাউকে আলিঙ্গন করার যেমন সময় আছে আবার আলিঙ্গন না করে তাকে এড়িয়ে যাবারও সময় আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাথর ছোঁড়ার দিন আছে এবং পাথর জড়ো করার দিন আছে, অন্য লোকেদের আলিঙ্গন করার দিন আছে এবং আলিঙ্গন করা থেকে সংযত হওয়ার দিন ও আছে,