Ecclesiastes 4:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা পড়ে গেলে এক জন নিজের সঙ্গীকে উঠাতে পারে; কিন্তু ধিক্‌ তাকে, যে একাকী, কেননা সে পড়ে গেলে তাকে তুলতে পারে, এমন দোসর কেউই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি একজন পড়ে যায়, তবে তার সঙ্গী তাকে উঠাতে পারে। কিন্তু হায় সেই লোক যে পড়ে যায় আর কেউ তাকে উঠাবার জন্য নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা পড়িলে এক জন আপন সঙ্গীকে উঠাইতে পারে; কিন্তু ধিক্‌ তাহাকে যে একাকী, কেননা সে পড়িলে তাহাকে তুলিতে পারে, এমন দোসর কেহই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা পড়িলে একজন আপন সঙ্গীকে উঠাইতে পারে; কিন্তু ধিক্‌ তাহাকে, যে একাকী, কেননা সে পড়িলে তাহাকে তুলিতে পারে, এমন দোসর কেহই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন যদি পড়ে যায় তবে তার সংগী তাকে উঠাতে পারে; কিন্তু হায় সেই লোক, যে পড়ে গেলে তাকে উঠাবার কেউ থাকে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন যদি পড়ে যায় তবে তার সংগী তাকে উঠাতে পারে; কিন্তু হায় সেই লোক, যে পড়ে গেলে তাকে উঠাবার কেউ থাকে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের একজন যদি অক্ষম হয়, তবে তাকে সাহায্য করতে পারবে অন্যজন। একান্ত অভাগা সে, জীবনে যে একা; যদি কখনও সে পড়েও যায়, তবে কেউ থাকে না তাকে তোলার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন ব্যক্তি পড়ে যায়, অপর ব্যক্তি তাকে উঠতে সাহায্য করে| কিন্তু যে একা কাজ করে, সে যদি পড়ে তবে তাকে উঠতে সাহায্য করার মতো কেউই থাকে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ একজন যদি পড়ে, আরেক জন তার বন্ধুকে তুলতে পারে। যাইহোক, দুঃখ তাকে অনুসরণ করে যে একা থাকে, যখন সে পড়ে তখন কেউ তাকে তলার থাকে না।