Ecclesiastes 4:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে হীনবুদ্ধি বৃদ্ধ বাদশাহ্‌ আর কোন পরামর্শ গ্রহণ করতে পারে না, তার চেয়ে বরং দরিদ্র জ্ঞানবান যুবক ভাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজন বুড়ো বোকা রাজা, যিনি আর পরামর্শ গ্রহণ করতে চান না তাঁর চেয়ে গরিব অথচ বুদ্ধিমান যুবক ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে বৃদ্ধ হীনবুদ্ধি রাজা আর কোন পরামর্শ গ্রহণ করিতে পারে না, তাহার অপেক্ষা বরং দরিদ্র জ্ঞানবান যুবক ভাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে বৃদ্ধ হীনবুদ্ধি রাজা আর কোন পরামর্শ গ্রহণ করিতে পারে না, তাহার অপেক্ষা বরং দরিদ্র জ্ঞানবান যুবক ভাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন বুড়ো বোকা রাজা, যিনি আর পরামর্শ গ্রহণ করতে চান না তাঁর চেয়ে বরং একজন গরীব অথচ বুদ্ধিমান যুবক ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন বুড়ো বোকা বাদশাহ্‌, যিনি আর পরামর্শ গ্রহণ করতে চান না তাঁর চেয়ে বরং একজন গরীব অথচ বুদ্ধিমান যুবক ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যক্তি গরীব অবস্থা থেকে দেশের রাজা হতে পারে, কিম্বা উন্নীত হতে পারে কারাগার থেকে সিংহাসনে। কিন্তু সে যদি বৃদ্ধ বয়সে বুদ্ধি হারায়, কারও পরামর্শ নিতে না চায়, তাহলে তার চেয়ে একজন গরীব অথচ বুদ্ধিমান তরুণ অনেক ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন দরিদ্র তরুণ নেতা যদি জ্ঞানী হয় তবে সে একজন বৃদ্ধ বোকা রাজা অপেক্ষা শ্রেয়| সেই বৃদ্ধ রাজা সতর্কবাণীতে কান দেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন বৃদ্ধ এবং বোকা রাজা যে জানে না কীভাবে সাবধানবাণী শুনতে হয় তার থেকে একজন গরিব কিন্তু জ্ঞানবান যুবক ভালো।