Ecclesiastes 4:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সূর্যের নিচে ভ্রমণকারী সমস্ত প্রাণীকে দেখলাম, তারা সেই যুবকের পিছনে গেল যে ব্যক্তি বাদশাহ্‌র পরে তার পদ লাভ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি দেখলাম যারা সূর্যের নিচে বসবাস করত ও চলাফেরা করত তারা সেই যুবককে অনুসরণ করল, সেই রাজার উত্তরাধিকারী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সূর্য্যের নীচে বিহারকারী সমস্ত প্রাণীকে দেখিলাম, তাহারা সেই যুবকের, যে দ্বিতীয় ব্যক্তি উহার স্থানে উঠিল, তাহার সঙ্গী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সূর্যের নিচে বিহারকারী সমস্ত প্রাণীকে দেখিলাম, তাহারা সেই যুবকের, যে দ্বিতীয় ব্যক্তি উহার স্থানে উঠিল, তাহার সঙ্গী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দেখলাম, যারা বেঁচে ছিল, অর্থাৎ সূর্যের নীচে চলাফেরা করছিল তারা সেই বুড়ো রাজার পরে যে যুবক রাজা হয়েছিল তার পিছনেই চলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দেখলাম, যারা বেঁচে ছিল, অর্থাৎ সূর্যের নীচে চলাফেরা করছিল তারা সেই বুড়ো বাদশাহ্‌র পরে যে যুবক বাদশাহ্‌ হয়েছিল তার পিছনেই চলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের স্বভাবের কথা আমি ভাবতে লাগলাম, মনে হল, কোনও এক যুবক হয়তো কোনও এক দেশের রাজা হবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এ জীবনে আমি মানুষকে দেখে জেনেছি যে মানুষ সেই তরুণ নেতাকে অনুসরণ করবে| সেই হবে নতুন রাজা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাইহোক, আমি প্রত্যেককে দেখলাম যারা জীবিত ছিল এবং সূর্য্যের নিচে ঘুরে বেড়াচ্ছিল নিজেদের সমর্পণ করছিল অন্য যুবকের কাছে যে রাজা হয়ে উঠছিল।