Ecclesiastes 4:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে আজ পর্যন্ত হয় নি এবং সূর্যের নিচে কৃত মন্দ কাজ দেখে নি, তার অবস্থা দু’টি বিষয় থেকেও ভাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু উভয়ের চেয়েও ভালো হল যার এখনও জন্ম হয়নি, যে কখনও মন্দ দেখেনি যা কিছু সূর্যের নিচে করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যে অদ্য পর্য্যন্ত হয় নাই, এবং সূর্য্যের নীচে কৃত মন্দ কার্য্য দেখে নাই, তাহার অবস্থা ঐ উভয় হইতেও ভাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যে অদ্য পর্যন্ত হয় নাই, এবং সূর্যের নিচে কৃত মন্দ কার্য দেখে নাই, তাহার অবস্থা ঐ উভয় হইতেও ভাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এই দু’জনের চেয়ে তার অবস্থা আরও ভাল যার এখনও জন্ম হয় নি আর সূর্যের নীচে যে অন্যায় করা হয় তা দেখে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এই দু’জনের চেয়ে তার অবস্থা আরও ভাল যার এখনও জন্ম হয় নি আর সূর্যের নীচে যে অন্যায় করা হয় তা দেখে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এদের চেয়েও সুখী তারা যারা জন্মায় নি এখনও। কারণ জগতে যে সব দুষ্কর্ম ঘটছে তা তারা দেখেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত লোকরা জন্মের অব্যবহিত পরে মারা গেছে অথবা যারা এখনও জন্মায় নি, তাদের মধ্যে কোন একদল ভালো অবস্থায় আছে! কেন? কেননা এই সূর্যের নীচে যে সমস্ত মন্দ কাজ হয়ে থাকে তারা তা কখনই দেখেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাইহোক, সেই দুজনের থেকে সেই ব্যক্তি বেশি ভাগ্যবান যে এখনও পৃথিবীতে আসেনি ও সূর্য্যের নিচে ঘটে যাওয়া মন্দ কাজগুলো দেখে নি।