Ecclesiastes 4:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি সমস্ত পরিশ্রম ও কর্ম-কৌশল দেখে বুঝলাম, এতে মানুষ প্রতিবেশীর ঈর্ষাভাজন হয়; এও অসার ও বায়ুর পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি দেখলাম একজনের প্রতি হিংসার দরুনই মানুষ সব পরিশ্রম করে এবং সফলতা লাভ করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি সমস্ত পরিশ্রম ও সমস্ত কার্য্যকৌশল দেখিয়া বুঝিলাম, ইহাতে মনুষ্য প্রতিবাসীর ঈর্ষাভাজন হয়; ইহাও অসার ও বায়ুভক্ষণ মাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি সমস্ত পরিশ্রম ও সমস্ত কার্যকৌশল দেখিয়া বুঝিলাম, ইহাতে মনুষ্য প্রতিবাসীর ঈর্ষাভাজন হয়; ইহাও অসার ও বায়ুর অনুধাবন মাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দেখলাম, প্রতিবেশীর প্রতি হিংসার দরুনই মানুষ সব পরিশ্রম করে আর সফলতা লাভ করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দেখলাম, প্রতিবেশীর প্রতি হিংসার দরুনই মানুষ সব পরিশ্রম করে আর সফলতা লাভ করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ কিসের জন্য এত পরিশ্রম করে, তা-ও জেনেছি আমি। এর কারণ প্রতিবেশীর সাথে মানুষের প্রতিদ্বন্দিতা। কিন্তু এ-ও তো অসার আলেয়ার পিছনে ছুটে চলা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি ভেবেছিলাম, “লোকে কেন এত কঠিন পরিশ্রম করে?” আমি লক্ষ্য করেছিলাম যে লোকে সব সময় সফল হতে ও অন্য লোকদের থেকে ভালো হতে চেষ্টা করে| কেন? কারণ তারা ঈর্ষাপরায়ণ| তারা চায় না তার চেয়ে বেশী অন্য লোকে কিছু ভোগ করুক| এসবই অসার, হাওয়ার পেছনে ছোটা মাত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি দেখলাম যে প্রত্যেক কাজের পরিশ্রম এবং প্রত্যেক কাজের কৌশল একজন প্রতিবেশীর হিংসার কারণ হয়ে ওঠে। এটাও বাষ্প এবং বাতাসকে পরিচালনা করার প্রচেষ্টা।