Ecclesiastes 4:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরিশ্রম ও বায়ুভক্ষণসহ পূর্ণ দুই মুষ্টির চেয়ে শান্তিসহ পূর্ণ এক মুষ্টি ভাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুই মুঠো পরিশ্রম পাওয়া এবং কেবল বাতাসের পিছনে দৌড়ানোর চেয়ে এক হাত শান্তি পাওয়া ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরিশ্রম ও বায়ুভক্ষণসহ পূর্ণ দুই মুষ্টি অপেক্ষা শান্তিসহ পূর্ণ এক মুষ্টি ভাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরিশ্রম ও বায়ুভক্ষণসহ পূর্ণ দুই মুষ্টি অপেক্ষা শান্তিসহ পূর্ণ এক মুষ্টি ভাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাতাসের পিছনে দৌড়াবার জন্য পরিশ্রম করে দু’মুঠো পাওয়ার চেয়ে শান্তির সংগে এক মুঠো পাওয়া অনেক ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাতাসের পিছনে দৌড়াবার জন্য পরিশ্রম করে দু’মুঠো পাওয়ার চেয়ে শান্তির সংগে এক মুঠো পাওয়া অনেক ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবু দুহাতে পরিশ্রম করে আলেয়ার পিছনে ছুটে চলার চেয়ে শান্তিতে এক মুঠো সম্পদ ভোগ করা ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা হয়তো সত্যি| কিন্তু সব সময় বেশী জিনিস পাওয়ার জন্য হাওয়ার পেছনে ছোটার থেকে অল্পে সন্তুষ্ট থাকা ভাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনেক কাজে যুক্ত হয়ে হাওয়ায় পরিচালিত হওয়ার চেয়ে বরং নির্দিষ্ট কাজের মাধ্যমে সামান্য মুনাফা ভাল।