Ecclesiastes 5:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আল্লাহ্‌র গৃহে গমনকালে তোমার চরণ সাবধানে ফেলো; কারণ হীনবুদ্ধিদের মত কোরবানী করার চেয়ে বরং শুনবার জন্য উপস্থিত হওয়া ভাল; কেননা ওরা যে মন্দ কাজ করছে, তা বোঝে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের ঘরে যাবার সময় তোমার পা সাবধানে ফেলো। যারা নিজেদের অন্যায় বোঝে না সেই বোকা লোকদের মতো উৎসর্গের অনুষ্ঠান করবার চেয়ে বরং ঈশ্বরের বাধ্য হওয়া ভালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ঈশ্বরের গৃহে গমন কালে তোমার চরণ সাবধানে রাখ; কারণ হীনবুদ্ধিদের ন্যায় বলিদান করা অপেক্ষা বরং শ্রবণার্থে উপস্থিত হওয়া ভাল; কেননা উহারা যে মন্দ কার্য্য করিতেছে, তাহা বুঝে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ঈশ্বরের গৃহে গমন কালে তোমার চরণ সাবধানে রাখ; কারণ হীনবুদ্ধিদের ন্যায় বলিদান করা অপেক্ষা বরং শ্রবণার্থে উপস্থিত হওয়া ভাল; কেননা উহারা যে মন্দ কার্য করিতেছে, তাহা বুঝে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের ঘরে যাবার সময় তোমার পা সাবধানে ফেলো। যারা নিজেদের অন্যায় বোঝে না সেই বোকা লোকদের মত উৎসর্গের অনুষ্ঠান করবার চেয়ে বরং ঈশ্বরের বাধ্য হওয়া ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র ঘরে যাবার সময় তোমার পা সাবধানে ফেলো। যারা নিজেদের অন্যায় বোঝে না সেই বোকা লোকদের মত কোরবানী দেবার চেয়ে বরং আল্লাহ্‌র বাধ্য হওয়া ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বরের মন্দিরে যাওয়ার সময় সতর্ক হও, সেখানে নির্বোধের মত বলিদান করতে যাওয়ার চেয়ে শিক্ষাগ্রহণ করতে যাওয়া অনেক ভাল। নির্বোধেরা জানে না যে তারা যা করছে, তা মন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন ঈশ্বরের উপাসনা করবে তখন সতর্ক থাকবে| ঈশ্বরকে বোকার মত নৈবেদ্য দেওয়ার থেকে তার কথা শোনা অনেক ভালো| যে মূর্খ সে নিজের অজ্ঞাতেই অন্যায় কাজ করে ফেলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার আচরণ ঠিক রাখ যখন তুমি ঈশ্বরের ঘরে যাও। সেখানে শুনতে যাও। বোকাদের মত বলিদান কারোর থেকে শোনা ভাল যদিও তারা জানে না যে তারা যা জীবনে করে তা পাপ।