Ecclesiastes 5:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সম্পত্তি বাড়লে ভোক্তাও বাড়ে; আর দৃষ্টিসুখ ছাড়া সম্পত্তিতে সম্পত্তির মালিকদের কি ফল হয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পণ্য যখন বাড়ে, তা ভোগ করবার লোকও বাড়ে। কেবল দেখবার সুখ ছাড়া সেই সম্পত্তিতে মালিকের কী লাভ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সম্পত্তি বাড়িলে ভোক্তাও বাড়ে; আর দৃষ্টিসুখ ব্যতীত সম্পত্তিতে স্বামীদের কি ফল দর্শে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সম্পত্তি বাড়িলে ভোক্তাও বাড়ে; আর দৃষ্টিসুখ ব্যতীত সম্পত্তিতে মনিবদের কি ফল দর্শে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সম্পত্তি বাড়লে তা ভোগ করবার লোকও বাড়ে। কেবল দেখবার সুখ ছাড়া সেই সম্পত্তিতে মালিকের কি লাভ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সম্পত্তি বাড়লে তা ভোগ করবার লোকও বাড়ে। কেবল দেখবার সুখ ছাড়া সেই সম্পত্তিতে মালিকের কি লাভ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের ধনবৃদ্ধি হলে খাওয়ার লোকের সংখ্যাও বৃদ্ধি পাবে। এ নিয়ে প্রশ্ন করে কোনও লাভ নেই, এ সত্য মেনে নিতেই হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ব্যক্তির যত সম্পদ আছে, সেই সম্পদ ব্যয়ের জন্য তত “বন্ধুও” আছে| তাই ধনী ব্যক্তির প্রকৃত অর্থে কোন লাভই হয় না| সে শুধুই তার সম্পদের দিকে তাকিয়ে থাকতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন উন্নতি বৃদ্ধি পায়, সেরকম লোকও বৃদ্ধি পায় যারা তা ভোগ করে। দু-চোখে দেখা ছাড়া মালিকের কি লাভ হয় সম্পত্তিতে?