Ecclesiastes 5:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে মাতৃগর্ভ থেকে উলঙ্গ আসে; যেমন আসে তেমনি উলঙ্গই পুনরায় চলে যায়; পরিশ্রম করলেও সে যা সঙ্গে করে নিয়ে যেতে পারে, এমন কিছুই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকলেই মায়ের গর্ভ থেকে উলঙ্গ হয়ে আসে, সে যেমন আসে তেমনই চলে যায়। তারা তাদের পরিশ্রমের কিছুই নেয় না যা তারা হাতে করে নিতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে মাতৃগর্ভ হইতে উলঙ্গ আইসে; যেমন আইসে তেমনি উলঙ্গই পুনরায় চলিয়া যায়; পরিশ্রম করিলেও সে যাহা সঙ্গে করিয়া লইয়া যাইতে পারে, এমন কিছুই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে মাতৃগর্ভ হইতে উলঙ্গ আইসে; যেমন আইসে তেমনি উলঙ্গই পুনরায় চলিয়া যায়; পরিশ্রম করিলেও সে যাহা সঙ্গে করিয়া লইয়া যাইতে পারে, এমন কিছুই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মায়ের গর্ভ থেকে মানুষ উলংগ আসে; সে যেমন আসে তেমনই চলে যায়। তার পরিশ্রমের কোন কিছুই সে হাতে করে নিয়ে যেতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মায়ের গর্ভ থেকে মানুষ উলংগ আসে; সে যেমন আসে তেমনই চলে যায়। তার পরিশ্রমের কোন কিছুই সে হাতে করে নিয়ে যেতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ ভূমিষ্ট হয় নগ্ন অবস্থায় আবার নগ্ন অবস্থাতেই তাকে চলে যেতে হয়। সে যা কিছু অর্জন করে সঙ্গে নিয়ে যেতে পারে না তার কিছুই। এও এক দুরূহ ব্যাপার, বোঝার চেষ্টা বৃথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন মানুষ খালি হাতে মাতৃগর্ভ থেকে জন্ম নেয়| আর সে যখন মারা যায়, সে একই ভাবে রিক্ত অবস্থায় বিদায় নেয়| সে ফল লাভের জন্য কঠিন পরিশ্রম করে কিন্তু মারা গেলে কোন কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন একজন মানুষ মায়ের পেট থেকে উলঙ্গ আসে, তেমনি সে এই জীবন উলঙ্গই ছেড়ে যাবে। তার কাজের থেকে সে কিছুই নিয়ে যেতে পারে না।