Ecclesiastes 5:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এও বিষম অনিষ্ট; সে যেমন আসে, সর্বতোভাবে তেমনি যায়; অতএব বায়ুর জন্য পরিশ্রম করার পর তার কি ফল দেখবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটাও একটি ভীষণ মন্দতা সকলে যেমন আসে, তেমনি চলে যায়, কারণ তারা বাতাসের জন্য পরিশ্রম করে তাতে তাদের লাভ কী?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাও বিষম অনিষ্ট; সে যেমন আইসে, সর্ব্বতোভাবে তেমনি যায়; অতএব বায়ুর নিমিত্ত পরিশ্রম করিলে পর তাহার কি ফল দেখিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাও বিষম অনিষ্ট; সে যেমন আইসে, সর্বতোভাবে তেমনি যায়; অতএব বায়ুর নিমিত্ত পরিশ্রম করিলে পর তাহার কি ফল দেখিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটাও একটা ভীষণ দুঃখের ব্যাপার যে, মানুষ যেমন আসে তেমনই চলে যায়; তার লাভ কি? সে তো বাতাসের জন্যই পরিশ্রম করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটাও একটা ভীষণ দুঃখের ব্যাপার যে, মানুষ যেমন আসে তেমনই চলে যায়; তার লাভ কি? সে তো বাতাসের জন্যই পরিশ্রম করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষ যেভাবে জগতে আসে সেই ভাবেই তাকে চলে যেতে হয় জগত ছেড়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটা দুঃখজনক যে একজন মানুষ যে ভাবে পৃথিবীতে আসে সে ভাবেই সে পৃথিবী থেকে বিদায় নেয়| এভাবে “হাওয়ার পেছনে ছুটে” সে কি পায়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরেকটা গুরুতর মন্দতা হল যে ঠিক যেমন একজন মানুষ আসে, তেমনি সে চলেও যায়।