Ecclesiastes 5:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে সারা জীবন অন্ধকারে আহার করে এবং তার বিষম বিরক্তি, অসুস্থতা ও ক্রোধ উপস্থিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সারা জীবন অন্ধকারে আহার করে, আর ভীষণ বিরক্তি, যন্ত্রণা ও রাগ উপস্থিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে ত যাবজ্জীবন অন্ধকারে আহার করে, এবং তাহার বিষম বিরক্তি, পীড়া ও ক্রোধ উপস্থিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে ত যাবজ্জীবন অন্ধকারে আহার করে, এবং তাহার বিষম বিরক্তি, পীড়া ও ক্রোধ উপস্থিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিরক্তি, যন্ত্রণা আর রাগ নিয়ে সারা জীবনই সে অন্ধকারে কাটায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিরক্তি, যন্ত্রণা আর রাগ নিয়ে সারা জীবনই সে অন্ধকারে কাটায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দৈন্যের বেদনায়, বঞ্চনার হাহাকারে, রোগব্যাধি আর উদ্বেগের যাতনায়, ক্রোধের নিষ্ফল হুঙ্কারে আর হতাশার অকরুণ অন্ধকারে জীবন কাটিয়ে মানুষের কি লাভ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে কেবল মাত্র যন্ত্রণা এবং দুঃখ পায়| শেষ পর্যন্ত সে হয়ে পড়ে হতাশ, বিরক্ত ও ক্ষিপ্ত!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার জীবনকালে সে অন্ধকারে খেয়েছে এবং অনেক রোগ ও রাগের দ্বারা দুঃখ পায়।