Ecclesiastes 5:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার আল্লাহ্‌ যে কোন ব্যক্তিকে ধন-সম্পত্তি দান করেন, তাকে তা ভোগ করতে, নিজের অংশ নিতে ও নিজের পরিশ্রমে আনন্দ করতে ক্ষমতা দেন, এও আল্লাহ্‌র দান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া, ঈশ্বর যখন কোনো মানুষকে ধন ও সম্পত্তি দেন তখন তাকে তা ভোগ করতে দেন, তার নিজের জন্য একটি অংশগ্রহণ করতে দেন ও নিজের কাজে আনন্দ করতে দেন—এটাই ঈশ্বরের দান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার ঈশ্বর যে কোন ব্যক্তিকে ধন-সম্পত্তি দান করেন, তাহাকে তাহা ভোগ করিতে, আপন অংশ লইতে ও আপন পরিশ্রমে আনন্দ করিতে ক্ষমতা দেন, ইহাই ঈশ্বরের দান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার ঈশ্বর যে কোন ব্যক্তিকে ধন-সম্পত্তি দান করেন, তাহাকে তাহা ভোগ করিতে, আপন অংশ লইতে ও আপন পরিশ্রমে আনন্দ করিতে ক্ষমতা দেন, ইহাই ঈশ্বরের দান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া ঈশ্বর যখন কোন মানুষকে ধন ও সম্পত্তি দেন তখন তাকে তা ভোগ করতে দেন, তার নিজের জন্য একটা অংশ গ্রহণ করতে দেন ও নিজের কাজে আনন্দ করতে দেন। এ সবই ঈশ্বরের দান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া আল্লাহ্‌ যখন কোন মানুষকে ধন ও সম্পত্তি দেন তখন তাকে তা ভোগ করতে দেন, তার নিজের জন্য একটা অংশ গ্রহণ করতে দেন ও নিজের কাজে আনন্দ করতে দেন। এ সবই আল্লাহ্‌র দান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর যদি কাউকে ধনসম্পত্তি দেন এবং সুযোগ দেন তাকে তা ভোগ করার, তাহলে সে কৃতজ্ঞচিত্তে ভোগ করুক তার উপার্জন, কারণ এও ঈশ্বরের অনুগ্রহেরই দান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি ঈশ্বর একজন ব্যক্তিকে ধনসম্পদ ও সেটা ভোগ করার ক্ষমতা দেন তবে তার তা অবশ্যই ভোগ করা উচিৎ‌, কারণ তা হল ঈশ্বরের উপহার| সেই ব্যক্তি অবশ্যই তার প্রাপ্ত জিনিসগুলি স্বীকার করবে এবং তার কাজ উপভোগ করবে, এ হল ঈশ্বরের উপহার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কোন কাউকে ঈশ্বর ধন এবং সম্পত্তি দেন এবং তাকে তার অংশ গ্রহণ ও তার কাজ আনন্দ করার ক্ষমতা দেন ঈশ্বর থেকে এটা একটা উপহার।