Ecclesiastes 5:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সে নিজের পরমায়ুর দিনগুলো তত স্মরণ করবে না, কেননা আল্লাহ্‌ তার হৃদয়ের আনন্দে তাকে অধিকার করে রাখেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কদাচিৎ তাদের জীবনের দিনগুলির দিকে ফিরে তাকায়, কারণ ঈশ্বর তার মনে আনন্দ দিয়ে তাকে ব্যস্ত রাখেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ সে আপন পরমায়ুর দিন সকল তত স্মরণ করিবে না, কেননা ঈশ্বর তাহার হৃদয়ের আনন্দে তাহাকে উত্তর দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ সে আপন পরমায়ুর দিন সকল তত স্মরণ করিবে না, কেননা ঈশ্বর তাহার হৃদয়ের আনন্দে তাহাকে উত্তর দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার আয়ুর দিনগুলোর দিকে সে ফিরে তাকায় না, কারণ ঈশ্বর তার মনে আনন্দ দিয়ে তাকে ব্যস্ত রাখেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার আয়ুর দিনগুলোর দিকে সে ফিরে তাকায় না, কারণ আল্লাহ্‌ তার মনে আনন্দ দিয়ে তাকে ব্যস্ত রাখেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে, আয়ুর স্বল্পতার কথা ভেবে তার ক্ষুব্ধ হওয়া উচিত নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন ব্যক্তি বেশী বছর বাঁচে না| তাই তাকে সারা জীবন এগুলি মনে রাখতে হবে| ঈশ্বর যা করতে চাইবেন তাই তিনি করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে তার জীবনের আয়ুর দিন স্মরণ করবে না, কারণ ঈশ্বর তাকে ব্যস্ত রাখবেন সেই সমস্ত জিনিসে যাতে সে আনন্দ করছে।