Ecclesiastes 5:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার কথার দরুন নিজেকে গুনাহ্‌র মধ্যে ডুবিয়ে দিও না; এবং “ওটা ভুল,” এমন কথা ফেরেশতার সাক্ষাতে বলো না; আল্লাহ্‌ কেন তোমার কথায় ক্রুদ্ধ হয়ে তোমার হাতের কাজ নষ্ট করবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার মুখকে তোমাকে পাপের পথে নিয়ে যেতে দিয়ো না। এবং মন্দিরের দূতের কাছে বোলো না, “আমি ভুল করে মানত করেছি।” তোমার কথার জন্য কেন ঈশ্বর অসন্তুষ্ট হয়ে তোমার হাতের কাজ নষ্ট করে ফেলবেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার মাংসকে পাপ করাইতে তোমার মুখকে দিও না; এবং “উহা ভ্রম,” এমন কথা দূতের সাক্ষাতে বলিও না; ঈশ্বর কেন তোমার বাক্যে ক্রোধ করিয়া তোমার হস্তের কার্য্য নষ্ট করিবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার মাংসকে পাপ করাইতে তোমার মুখকে দিও না; এবং “উহা ভ্রম,” এমন কথা দূতের সাক্ষাতে বলিও না; ঈশ্বর কেন তোমার বাক্যে ক্রোধ করিয়া তোমার হস্তের কার্য নষ্ট করিবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার মুখ যেন তোমাকে পাপের পথে নিয়ে না যায়। “আমার মানত করা ভুল হয়েছে,” এই কথা উপাসনা-ঘরের সেবাকারীকে বোলো না। তোমার কথার জন্য কেন ঈশ্বর অসন্তুষ্ট হয়ে তোমার হাতের কাজ নষ্ট করে ফেলবেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার মুখ যেন তোমাকে গুনাহের পথে নিয়ে না যায়। “আমার মানত করা ভুল হয়েছে,” এই কথা এবাদত-খানার খেদমতকারীকে বোলো না। তোমার কথার জন্য কেন আল্লাহ্‌ রেগে গিয়ে তোমার হাতের কাজ নষ্ট করে ফেলবেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার মুখের কথা যেন তোমাকে পাপের পথে টেনে না নিয়ে যায়, পুরোহিতের সামনে যেন তোমাকে বলতে না হয় যে তুমি ভুল করে প্রতিশ্রুতি দিয়েছ। কেন তুমি ঈশ্বরের রোষে পড়ে নষ্ট করবে নিজের শ্রমফল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমার কথা যেন তোমার পাপের কারণ না হয়| যাজককে এটা বলো না, “আমি যা বলেছি তার অর্থ এই নয়!” তুমি যদি এরকম কর তাহলে ঈশ্বর ক্রুদ্ধ হয়ে তুমি যার জন্য কাজ করেছ তা ধ্বংস করে ফেলবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মাংসকে পাপ করাতে তোমার মুখকে সুযোগ দিও না। যাজকের দূতকে বল না, “সেই মানত একটা ভুল ছিল।” কেন ঈশ্বরকে রাগাও মিথ্যা মানত করে, ঈশ্বরকে প্ররোচিত কর তোমার হাতের কাজ ধ্বংস করতে?