Ecclesiastes 5:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত অনেক স্বপ্ন দেখা ও অনেক কথা বলা অসারতা বয়ে নিয়ে আসে; কিন্তু তুমি আল্লাহ্কে ভয় কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনেক স্বপ্ন দেখা এবং অনেক কথা বলা অসার। সেইজন্য ঈশ্বরকে ভয় করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ স্বপ্ন ও অসারতা বহুসংখ্যাক, বাক্যেরও বাহুল্য আছে; কিন্তু তুমি ঈশ্বরকে ভয় কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ স্বপ্ন ও অসারতা বহুসংখ্যক, বাক্যেরও বাহুল্য আছে; কিন্তু তুমি ঈশ্বরকে ভয় কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনেক স্বপ্ন দেখা এবং অনেক কথা বলা অসার, কিন্তু তুমি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনেক স্বপ্ন দেখা এবং অনেক কথা বলা অসার, কিন্তু তুমি আল্লাহ্কে ভয় কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেশি স্বপ্ন দেখা, বেশি কথা বলা—কোনটাই কাজের নয়, বরং সম্ভ্রম কর ঈশ্বরকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার অর্থহীন স্বপ্ন ও অহঙ্কার যেন তোমার বিপদ না ডেকে আনে| তুমি অবশ্যই ঈশ্বরকে শ্রদ্ধা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অনেক স্বপনে এবং যেমন অনেক কথায়, অর্থহীন অসারতা। তাই ঈশ্বরকে ভয় কর।