Ecclesiastes 6:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যা হয়েছে, অনেক দিন হল তার নামকরণ হয়েছিল, কারণ সকলে জানে যে, সে মানুষ এবং নিজের চেয়ে পরাক্রান্ত লোকের সঙ্গে বিতণ্ডা করতে সে অপারগ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা কিছু আছে তার নামকরণ আগেই হয়ে গেছে, আর মানুষ যে কী, তাও জানা গেছে; নিজের চেয়ে যে শক্তিশালী তাঁর সঙ্গে কেউ তর্কাতর্কি করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহা ইহয়াছে, অনেক দিন হইল তাহার নামকরণ হইয়াছিল, কারণ সকলে জানে যে, সে মনুষ্য, এবং আপনা অপেক্ষা পরাক্রান্ত লোকের সহিত বিতণ্ডা করিতে সে অপারক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা হইয়াছে, অনেক দিন হইল তাহার নামকরণ হইয়াছিল, কারণ সকলে জানে যে, সে মনুষ্য, এবং আপনা অপেক্ষা পরাক্রান্ত লোকের সহিত বিতণ্ডা করিতে সে অপারগ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যা রয়েছে তা আগেই ঠিক করা হয়েছে, আর মানুষ যে কি, তা-ও জানা গেছে; নিজের চেয়ে যিনি শক্তিশালী তাঁর সংগে কেউ তর্কাতর্কি করতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যা রয়েছে তা আগেই ঠিক করা হয়েছে, আর মানুষ যে কি, তা-ও জানা গেছে; নিজের চেয়ে যিনি শক্তিশালী তাঁর সংগে কেউ তর্কাতর্কি করতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যা কিছু ঘটে, তা বহু আগেই হয়েছে নিরূপিত। এ কথা সকলে জানে যে, কোনও ব্যক্তি তার চেয়ে শক্তিশালী কোনও প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা ঘটেছে তা বহু পূর্বেই স্থির হয়ে ছিল| লোকরা কে বেশী শক্তিশালী এই নিয়ে নিজেদের মধ্যে বিতর্কের কোন অর্থ হয় না| দীর্ঘ বিতর্ক কোন কাজে লাগে না এবং এটা কি ভালো কাজ করে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যা কিছুর অস্তিত্ব আছে সেগুলোর নাম আগেই দেওয়া হয়েছে এবং মানবজাতি কিরকম তা ইতিমধ্যেই জানা গেছে। তাই এটা বেকার তার সঙ্গে তর্ক করা যিনি সবার পরাক্রমী বিচারক।